সোমবার, ৩ আগস্ট ২০২৬

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নিউজ ডটকম

সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৩৯) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

রোববার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে। নিয়ন স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ছিলেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত (পিপি) জেবুন্নেছা (জেবা রহমান) এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের পেশকার মোহাম্মদ আলী জানান, দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, নিয়নের জুয়া খেলার নেশা ছিল। জুয়া খেলে অনেক টাকা ঋণ হওয়ায় বিভিন্ন সময় মায়ের কাছে অর্থ দাবি করতেন তিনি। এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে নিয়ন তার মাকে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে মা রশিদা খানমকে (৬৫) বিছানার ওপর ফেলে ধারালো ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যায়।

পরে নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে ২০২১ সালের ২২ ডিসেম্বর রাতে গাজীপুর থেকে নাহিদ ইমরান নিয়নকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারের পর নিয়ন মাকে হত্যার দায় স্বীকার করে। দীর্ঘ সাক্ষী প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...