চট্টগ্রামের বাঁশখালীতে হাতির আক্রমণে এক অজ্ঞাত (৬৫) ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মার্চ) দুপুরে সাধনপুর ইউনিয়নের পুকুরিয়া বেলগাঁও চা বাগানের সাধনপুর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী বলেন, লাশের সন্ধান পাওয়া গেলেও পরিচয় পাওয়া যায়নি । এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে।
