শুক্রবার, ২৯ মে ২০২৬

সরকার বিরোধীরা মিথ্যাচার করছে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

সরকার বিরোধীরা সব বিষয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শনিবার (৯ মার্চ) দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রবাসীরা দেশে যে টাকা পাঠান তা প্রতিমাসে বৃদ্ধি পাচ্ছে বিধায় গত ফেব্রুয়ারিতে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

কিন্তু সরকার বিরোধীরা সব বিষয়ে মিথ্যাচার করছে। এগুলো এতটা জঘন্য মিথ্যাচার তাই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কেননা তা নিয়ে কথা বললে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ নতুন যুগ সন্ধিক্ষণে রয়েছে এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নেই। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে পঞ্চমবারের মতো সরকার গঠন করে সেটা আবার প্রমাণ করেছেন। সকল মেগাপ্রকল্প আজ দৃশ্যমান হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্কুল-কলেজে ডিজিটাইজেশনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে একে একে দেশের অন্যান্য স্কুল-কলেজও এই আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের আওতায় আসবে।

সফটওয়্যারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আধুনিক, সহজ ও উন্নত হবে এবং ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে শিক্ষক-কর্মকর্তাদের বেতন ও শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সাহসী ও বলিষ্ঠ সিদ্ধান্ত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে দৃঢ় প্রত্যয় এর কারণেই এই অটোমেশন সম্ভব হচ্ছে।

এই স্কুল-কলেজগুলো আধুনিকায়ন হলে, অটোমেশন এবং ডিজিটাইজেশন হলে, শিক্ষার্থীরা সহজে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারলে, এই শিক্ষার্থীদের হাত ধরেই প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’

এর আগে শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন ও অটোমেশনের লক্ষ্যে খানসামা এবং চিরিরবন্দর উপজেলায় ১৮টি স্কুল ও কলেজে অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অর্থমন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘন্টার মধ্যে...

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বর্তমান সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ...

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

আরও পড়ুন

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বর্তমান সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ...

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এরপর বনানী কবরস্থানে গিয়ে...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায়...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে নিত্যপণ্যের বাজার তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে ছিল। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ...