মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীর মডার্ন পলিতে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে শ্রমিকরা

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছে টি কে গ্রুপের সিন্থেটিক সুতা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা মইজ্জ্যারটেক কারখানার গেইটের সামনে শ্রমিকরা আন্দোলন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন শ্রমিক জানান, গত জানুয়ারি মাস থেকে সকল কারখানায় সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো দেওয়ার ঘোষণা করা হয়েছে। সেটা দিচ্ছে না। এমনকি শ্রমিকদের বাৎসরিক বেতন বৃদ্ধি হয়। কিন্তু এই কারখানায় গত ৫ বছর ধরে কাউকে বেতন বৃদ্ধি করছে না। যার কারণে আগের বেতনেই সীমাবদ্ধ রেখেছে মালিকপক্ষ। তাই আমরা ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছি।’

আন্দোলনকারী শ্রমিকরা আরও জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আগে বেতনে তাঁদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই তাঁরা সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো শিগগরই বাস্তবায়ন চান।’

এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকা শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেন জানান, ‘শ্রমিকদের বাৎসরিক বেতন বৃদ্ধি না করায়, তা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। মালিকপক্ষের সাথে কথা বলেছি। তাঁরা আগামী ১৭ তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়ার কথা জানিয়েছেন শ্রমিকদের। শ্রমিকরা আপাতত আন্দোলন বন্ধ করে কাজে ফিরে গেছেন।’

এ প্রসঙ্গে মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনসংযোগ কর্মকর্তাদের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...