শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কোতোয়ালীতে ২ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে এক পেশকারের স্ত্রীর সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- রবিউল ইসলাম রুবেল (৩৬) ও শাহাদাত হোসেন বাবুকে (২৮)।

মঙ্গলবার (৫ মার্চ) কোতোয়ালী থানাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রুবেল নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন মুছাপুর রংমালা বাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে এবং শাহাদাত চাঁদপুরের শাহরাস্তি থানাধীন তামটা নোয়াবাড়ি গ্রামের মো. শাহজাহানের ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার দিনগত রাত পৌনে ১০টায় নগরীর নিউমার্কেট এলাকায় চট্টগ্রাম আদালতের এক পেশকারের স্ত্রী সমাপ্তি রানী প্রধানের (৪২) একটি সোনার চেইন ছিনতাই হয়। এ ঘটনায় ওই রাতেই কোতোয়ালী থানায় মামলা হয়। এরপর তথ্যপ্রযুক্তি ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় রুবেল চক্রের সংশ্লিষ্টতা পায় পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে রুবেলসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় রুবেলের কাছ থেকে ছিনতাইয়ের সেই চেইনটি উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, রুবেল একজন পেশাদার ছিনতাইকারী। অসংখ্যবার আটক হয়ে কারাভোগ করেছে সে। জামিনে বেরিয়ে ফের ছিনতাইয়ে জড়ায়। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...