বুধবার, ৫ আগস্ট ২০২৬

এস আলম সুগার মিলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে ৯ সদস্যের তদন্ত দল

জে. জাহেদ, সিনিয়র রিপোর্টার

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম রিফাইন্ড সুগার মিলস লিমিটেডের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছে ৯ সদস্যের তদন্ত দল।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর বেলা একটায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট তদন্ত দলটি ঘটনাস্থল চরপাথরঘাটার ইছানগরের গ্রামের বাংলাবাজার ঘাট পরিদর্শন করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক ও কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের পক্ষে রুটিন দায়িত্ব হিসেবে কমিটি গঠনের চিঠিতে মো. আবদুল মালেক স্বাক্ষরিত (সোমবার) এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তদন্ত কমিটি কর্ণফুলীর এস আলম রিফাইন্ড সুগার মিল লিমিটেডের অপরিশোধিত চিনির গুদামে অগ্নিকান্ড সংঘটনের কারণ অনুসন্ধান এবং ক্ষয়-ক্ষতি নির্ধারণ এবং এ ধরণের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে সুপারিশমালা প্রণয়ন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন-সিএমপি পুলিশ কমিশনারের প্রতিনিধি, চট্টগ্রাম পুলিশ সুপারের প্রতিনিধি, চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের প্রতিনিধি, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত, চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক আবদুল মালেক, চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের প্রতিনিধি, চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি ও কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. জহির হোসেন।

জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটিতে সদস্য চট্টগ্রাম ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক আবদুল মালেক বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯ সদস্যের একটি তদন্ত দল গঠন করেন। আগামী সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যে তদন্ত দল সরেজমিনে তদন্ত শুরু করেছেন।

প্রসঙ্গত, গতকাল ৪ মার্চ পৌনে ৪ টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের ওই চিনি কারখানায় আগুন লাগে।

নির্বাপণ কাজে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিটের সঙ্গে কাজ করেছেন কোস্টগার্ড ও বিমানবাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্টের লোকজন। ১৮ ঘন্টায়ও আগুন পুরোপুরি নিভেনি। এতে গোডাউনে থাকা ব্রাজিল থেকে আমদানি করা ১ লাখ মেট্টিক টন চিনির কাঁচামাল পুড়ে গেছে ছাই হয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...