বুধবার, ৫ আগস্ট ২০২৬

মরা গরুর মাংস বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নিউজ ডটকম

যশোরের শার্শায় মরা গরুর মাংস বিক্রি করায় দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার বাগআঁচড়া সাতমাইল বাজারে মাংস বিক্রি করার সময় তাদের আটক করার পর এ জরিমানা করা হয়।

জরিমানা বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া গ্রামের কামাল হোসেন নামের এক ব্যক্তি বাগআঁচড়া বাজারে কসাই নাজমুল ইসলামের কাছে মরা গরুর মাংস বিক্রি করতে আসেন। কসাই নাজমুল কম দামে ৬-৭ মণ ওজনের ওই মরা গরুর মাংস কিনে বিক্রির চেষ্টা করেন।

বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা ঝিকরগাছা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন করে জানান।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশে সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল বাজারে অভিযান চালিয়ে মরা গরুর মাংস জব্দ করেন।

পরে কসাই ও গরুর মালিককে আটক করে ঝিকরগাছা থানায় নিয়ে যান। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কসাই নাজমুলকে ১৫ হাজার ও গরুর মালিক কামাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জানান, জব্দ করা মরা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়। তারা এ ধরনের কাজ ভবিষ্যতে আর করবেন না বলে মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...