রবিবার, ৯ আগস্ট ২০২৬

সার্টিফিকেট নয়, মনুষ্যত্ব অর্জনই প্রকৃত শিক্ষা: আমিনুল ইসলাম আমিন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, শুধু সার্টিফিকেট নয় মনুষ্যত্ব অর্জনই প্রকৃত শিক্ষা। শুধুমাত্র সার্টিফিকেটের মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করা যায় না বলেই আমরা সমাজে অনেক বড় বড় সার্টিফিকেটধারীদের নানা অনিয়ম, অপকর্ম ও দূর্ণীতিতে নিমজ্জিত হতে দেখি। অনৈতিক কর্মকাণ্ড করতে যাদের বিবেক বাঁধে না তারা আর যাই হোক শিক্ষিত হতে পারে না।

তিনি বলেন, সূর্যের আলো দিনকে আলোকিত করে, চাঁদের আলো রাতকে আলোকিত করে কিন্তু মানুষের হৃদয়কে আলোকিত করতে পারে না। প্রকৃত শিক্ষাই কেবল মানুষের হৃদয়কে আলোকিত করে, মনোজগৎ কলুষ মুক্ত করে। প্রকৃত শিক্ষার আলোয় জীবনকে রাঙ্গিয়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এই কথা বলেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি জসিমউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কৃষি বিষয়ক গোলাম ফারুক ডলার।

প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন, বাবু মৃদুল কান্তি দাশ, আবুল কালাম, এডভোকেট মো: ইলিয়াস, সাইদুর রহমান দুলাল, আব্দুল আলিম, জাবেদ ইকবাল, ইয়াসিন আরাফাত লিলি তোফাজ্জল হোসেন তুহিন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার প্রসার ও আধুনিক বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের নিজেদের তৈরি করার আহবান জানান।

তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...