সোমবার, ৮ জুন ২০২৬

ভূমিসহ ঘর পাচ্ছে আরও ৫৩ হাজার পরিবার

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে সরকারিভাবে দুই শতক জমি ও সেমিপাকা ঘর করে দেয়া হচ্ছে। আগামী ২০ জুন এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

তিনি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল কেউ গৃহহীন থাকবে না। তার এই নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে এ বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আগামী ২০ জুন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ বছরের ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের সিনিয়র সচিবরা তাদের নিজস্ব অর্থায়নে ১৬০টি পরিবারকে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ নির্মাণ করে দিয়েছেন।

এছাড়া জলবায়ু উদ্বাস্তু পরিবারকে বহুতল ভবনে একটি করে ফ্ল্যাট প্রদানের মাধ্যমে এ পর্যন্ত চার হাজার ৪০৯টি পরিবারকে খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন, উপ-পরিচালক (উপ-সচিব) জাহেদুর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিটি করপোরেশন প্রশাসকের ফ্রান্স যাত্রা নাকচ করলেন প্রধানমন্ত্রী

সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির...

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা...

দ্বিতীয় দিনের মতো চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি...

কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথম দিনই মাঠে নামছে চট্টগ্রাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এসময় বিদ্যালয়ের ১০ টি সিলিং ফ্যান ও ১টি লাউড স্পিকার নিয়ে গেছে চোরের...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে...

দ্বিতীয় দিনের মতো চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ...

কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।সোমবার (৮ জুন) দুপুরে পৌনে একটার দিকে নদী থেকে...