বুধবার, ১২ আগস্ট ২০২৬

আমি মন্ত্রী হয়েছি ১০ বছর, আর ব্যবসা করি ৩০ বছর: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নৌকার প্রার্থী বর্তমান সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আমি মন্ত্রী হয়েছি ১০ বছর আর ব্যবসা করি ৩০ বছর। আমি লন্ডনে পড়াশোনা করেছি। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি ছিলাম। আমরা পারিবারিক ভাবে ব্যবসায়ি ছিলাম।

আমি মন্ত্রীত্বের চেয়ার কখনো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি। সেটা চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি এখানে জাতিকে দিতে এসেছি, নিতে আসিনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে কর্ণফুলী উপজেলার পশ্চিম চরলক্ষ্যা মৌলভীপাড়া স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সাইফুজ্জামান চৌধুরী বিএনপির উদ্দেশ্য বলেন, সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হবে। এটাই গণতন্ত্রের শক্তি। বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে না।

বিএনপি জানে নির্বাচনে আসলে হেরে যাবে। তাই তারা নির্বাচনে আসেনি। আমি ভূমি মন্ত্রণালয়ে এই ১০ বছরে আমূল পরিবর্তন করেছি। যা বিএনপির আমলে দুনীতির আখড়া ছিল।

আমি সবকিছু অনলাইনে করেছি। আগামী ৭ তারিখের নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

চরলক্ষ্যা ইউনিয়ন আ. লীগের সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি ও চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুর রহমান, দিদারুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন, উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. ইসমাঈল, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খসরু, সম্পাদক মন্ডলীর সদস্য হাফেজ শাহ আলম, এডভোকেট নাছির উদ্দিন, আমজাদ হোসেন, খলিল আহমদ, নুরুচ্ছাফা, বাসু দেব, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দার, ইউনিয়ন আওয়ামী লীগনেতা ইদ্রিস সওদাগর, এয়াকুব মুন্সী, ওয়ার্ড আ.লীগ সভাপতি হাজী রফিক, আহমদ আলী রনি, হারুন সওদাগর, আবদুর রহমান, আবদুর রহমান মেম্বার, মনির আহমদ, দিদারুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, ছিদ্দিক আহমদ চৌধুরী, আলী আব্বাস, ইছাক মাঝি, মো. ইলিয়াছ, মো. জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার শুক্কুর, আলী আহমদ, মো. সিরাজ, আবু সওদাগর, মো. সোলায়মান সওদাগর, আলমগীর বাদশা প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...