সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ছোট পর্দার নাবিলা এবার আসছে বড় পর্দায়

গিয়াস উদ্দিন

নাবিলা বিনতে ইসলাম। যার নাটকে অভিনয় যাত্রাটা ২০১৬ সালে। কয়েক বছরের মধ্যে টিভি নাটকের ব্যস্ত একজন তারকা হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি ইদানীং তিনি উপস্থাপনাও করছেন। 

অসংখ্য নাটকে অভিনয় করেছেন নাবিলা বিনতে ইসলাম। এখনও নাটক নিয়েই ব্যস্ততা তার। তবে এবার পা বাড়ালেন সিনেমায়। হ্যাঁ, সরকারি অনুদান পাওয়া একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। বেশ ক’দিন হয় চট্টগ্রামে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

চট্টগ্রামের মেয়ে নাবিলার চট্টগ্রাম থেকে বড় পর্দায় যাত্রা শুরু হওয়াতে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

সিনেমাটির নাম ‘যুদ্ধ জীবন’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শিরীন আক্তার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালনা করছেন রিফাত মোস্তফা টিনা। এর চিত্রনাট্য করেছেন মহি মহিউদ্দিন।  নাবিলা এতে করছেন চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে।

প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে পেয়েছেন ফেরদৌসকে। বললেন, ‘হঠাৎ বৃষ্টি ছবি দেখেই ভাইয়ার ভক্ত। ভাবিনি কখনো তাঁর সঙ্গে বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাব। সময় আমাকে সেখানে দাঁড় করিয়েছে। তাঁর মতো একজন সহশিল্পীকে জীবনের প্রথম ছবিতে পাওয়াটা ভীষণ ভীষণ ভালো লাগার। তার উপর আবার মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা। সব মিলিয়ে যুদ্ধ জীবন চলচ্চিত্রটি আমার জন্য স্পেশাল হয়েই থাকবে।’

গল্প মুক্তিযুদ্ধের গল্পের পটভূমিতে নির্মিত হচ্ছে ‘যুদ্ধ জীবন’। সব মিলিয়ে তাই দারুণ এক উচ্ছ্বাস দেখা গেল নাবিলার মধ্যে। বললেন, ‘এই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি। প্রথম সব কিছুই স্পেশাল। সিনেমাটিতে ফেরদৌস ভাইয়ের মত বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ করছি।

চট্টগ্রামে সিনেমাটির শুটিং টানা সপ্তাহ খানেক চলবে বলে জানিয়েছেন নাবিলা। প্রথম লটের শুটিং শেষ করেই ঢাকায় ফিরবেন তিনি। আগামী মাসে ফের দ্বিতীয় লটের শুটিং হবে।

সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বার চট্টগ্রামের মুক্তিযুদ্ধের গল্পে শুটিং করছেন বলে জানালেন ফেরদৌস। বললেন, ‘‘এখানে ক’দিন আগেই দামপাড়া নামে মুক্তিযুদ্ধের গল্পের একটি সিনেমার শুটিং করেছিলাম। এবার করছি ‘যুদ্ধ ও জীবন’ সিনেমার।  আশির দশকের একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প বলা হয়েছে। গত ৫-৬ দিন হয়  শুটিং শুরু করেছি। এখন আমাদের টিম চট্টগ্রামে অবস্থান করছে। চরিত্র নিয়ে বলতে নিষেধ আছে তাই বলতে পারছি না। ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়ার চিন্তা করছেন পরিচালক।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...