বুধবার, ১৯ আগস্ট ২০২৬

অবৈধভাবে চা মজুদ, চট্টগ্রামে ৩ গুদাম বন্ধ

নিজস্ব প্রতিবেদক

অনুমোদন ছাড়া চা মজুদের প্রমাণ পাওয়ায় চট্টগ্রামের ফৌজদারহাটে তিনটি গুদাম বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার বিকালে সৈয়দ টি ওয়্যারহাউজের দুটি এবং এনএনটি ওয়্যারহাউজের একটি গোডাউন বন্ধ করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

তিনি বলেন, সৈয়দ টি ওয়্যারহাউজ একটির অনুমতি নিয়ে তিনটি ওয়্যারহাউজ স্থাপন করে চা মজুদ করে আসছিল।

অপরদিকে এনএনটি ওয়্যারহাউজ একটির অনুমতি নিয়ে দুটি ওয়্যারহাউজ স্থাপন করে। অনুমোদনহীন অবৈধ ওয়্যারহাউজ তিনটি বন্ধ করা হয়েছে।

সৈয়দ টি ওয়্যারহাউজে আছিব ব্রাদার্সের ‘অবৈধ’ চা মজুদ ছিল বলে প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। গত ১০ ও ১২ সেপ্টেম্বর পৃথক অভিযানে সীতাকুণ্ডের বানুর পাড়া এলাকায় আছিব ব্রাদার্সের গোডাউনে অভিযান চালানো হয়।

সেসময় সাড়ে চার টন মেয়াদোত্তীর্ণ এবং দুর্গন্ধযুক্ত পচা চা জব্দ ও ধ্বংস করে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র চা বোর্ডের অনুমতি না নিয়ে ওয়্যারহাউজ ও গোডাউনে অবৈধ ও নিম্নমানের চা মজুদ ও বাজারজাত করছে। কালোবাজার থেকে এসব চা ক্রয়ের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

অভিযানে বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...