বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি সেবা মনিটরিং করা হচ্ছে: ভূমিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমিসেবা প্রদানের কাজ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।

আজ রবিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী এ কথা জানান।

এসময় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। দেশের সকল বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী আরো বলেন, দুঃখজনক হলেও সত্যি, এখনো প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে নাগরিক হয়রানির। এজন্য জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ড্যাশবোর্ডে কাজের অগ্রগতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমিমন্ত্রী বিভাগীয় কমিশনারগণকে নিয়মিত নিজ অধিক্ষেত্রের ভূমি অফিসের ড্যাশবোর্ড নিবিড়ভাবে মনিটর করার অনুরোধ করেন।

এসময় দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বাস্তবায়ন করা সম্ভব হবেনা বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী।

সাইফুজ্জামান চৌধুরী ভূমিসেবা বিষয়ে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, সকল পর্যায়ের ভূমিসেবা গ্রহীতাদের কথা বিবেচনা করে আমাদেরকে তাঁদের নিকট সঠিক তথ্য পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভাপতির বক্তব্যে ভূমি সচিব বিভাগীয় কমিশনারদের জানান, এই পর্যন্ত দেশের ৪০টি জেলায় গিয়ে ভূমি কর্মকর্তাদের হাতেকলমে ডিজিটাল ভূমিসেবা প্রদান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাকি জেলাগুলোতেও এই ধরণের প্রশিক্ষণ পরিচালনা করা হবে।

এই সময় তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন অনুযায়ী এখন থেকে বিআইডব্লিউটিএ ছাড়াও পানি উন্নয়ন বোর্ড বা অন্য কোনো সরকারি সংস্থা হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা করতে পারবে।

এবারের বিভাগীয় কমিশনারের সভায় দুর্নীতি প্রতিরোধ ও ডিজিটাল ভূমি সেবার প্রসারে পদক্ষেপ গ্রহণের বিষয় গুরুত্ব পায়।পায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...