বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রোহিঙ্গাদের সহায়তায় প্রায় ৪২ কোটি টাকা অনুদান দিচ্ছে যুক্তরাজ্য

চট্টগ্রাম নিউজ ডটকম

কক্সবাজার ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তায় ৩০ লাখ পাউন্ড (প্রায় ৪২ কোটি টাকা) অনুদান দিচ্ছে যুক্তরাজ্য।

বাংলাদেশে সফররত দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের স্থায়ী আন্ডার-সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-কে যুক্তরাজ্যের পক্ষ থেকে আরও ৩০ লাখ পাউন্ড অনুদানের ঘোষণা দিতে পেরে আমি খুশি। এই অর্থ কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যবিধি, সুপেয় পানি, স্যানিটেশন ও রান্নার জ্বালানির জন্য সহায়ক হবে।

ইউএনএইচসিআরের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য এই অর্থ ব্যয় করা হবে।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন।

পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন ফিলিপ বার্টন। যুক্তরাজ্য সরকারের অনুদানের বিষয়ে তিনি বলেন, ছয় বছর আগে ২০১৭ সালে রোহিঙ্গারা নৃশংস দমন-পীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গাদের পাশাপাশি এই সংকটে যারা আক্রান্ত, তাদের পাশে রয়েছে যুক্তরাজ্য।

আমরা একটি সুদূরপ্রসারী সমাধানের জন্য চাপ অব্যাহত রেখেছি, যাতে পরিস্থিতি অনুকূল হলে শরণার্থীদের নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার ভিত্তিতে মিয়ানমারে প্রত্যাবর্তন সম্ভব হয়। তবে সেই সময় পর্যন্ত যুক্তরাজ্য রোহিঙ্গা ও কক্সবাজারে স্থানীয় বাসিন্দাদের প্রতি সহায়তা করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৭ সাল থেকে রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের সহায়তার জন্য এখন পর্যন্ত ৩৬ দশমিক ৫ কোটি পাউন্ড (৫,০০০ কোটি টাকার বেশি) দিয়েছে যুক্তরাজ্য সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...