রবিবার, ১৬ আগস্ট ২০২৬

আনোয়ারায় যুবক হত্যা মামলা ৩ ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামের মোঃ শাহেদ নামের এক যুবককে হত্যা মামলায় তিন ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রবিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম অতিরিক্ত দায়রা জজ সপ্তম আদালত আ.স.ম শহিদুল্লাহ কায়সার এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী মামলার প্রধান কৌশলী এডভোকেট আক্তার কবির চৌধুরী। তিনি বলেন, গত ২০১৩ সালের পহেলা জুলাই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের ঘটনায় হারুনুর রশীদ, জাহেদ হোসেন টুন্টু, আনোয়ার হোসেনকে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছে মহামান্য আদালত। এর মধ্যে আসামী হারুনুর রশীদ প্রথম থেকেই পলাতক রয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ১ জুলাই মধ্যম শিলাইগড়া ৪ নম্বর ওয়ার্ডের রাজা সরদার রোডে মোহাম্মদ শাহেদের বাড়ির পাশের বিলে আসামি জাহেদ হোসেন ভাসা জাল বসিয়ে মাছ ধরতে গেলে তাকে শাহেদ বাধা দেয়। এটি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে জাহেদ মোবাইলে কল দিয়ে তার দুই ভাই হারুন ও আনোয়ারকে ডেকে আনে। এরপর তারা একসঙ্গে ধারালো কিরিচ, দা ও লোহার রড দিয়ে শাহেদের ওপর হামলা করে। এক পর্যায়ে হারুন দা দিয়ে শাহেদের মাথায় কোপ দেয়। এরপর শাহেদের চিৎকারে শুনে এসে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার তাকে জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানোর জন্য নির্দেশ দেন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউ প্রয়োজন হলে হাসপাতালে আইসিইউ খালি না থাকায় তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২ জুলাই সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহেদের মৃত্যু হয়। ঘটনার দিনই তিন ভাইকে আসামি করে আনোয়ারা থানায় শাহেদের চাচা মো. ইউনুছ একটি হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং১৬৩৯। মামলা তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৬ সালের ২০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। দীর্ঘ ১০ বছর পর মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

রায়ের আদেশে সন্তোষ প্রকাশ করে মামলা বাদী নিহত মোঃ শাহেদের চাচা মোঃ ইউনুচ বলেন, আদালতের রায়ে আমি খুশী উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার করে রায়ের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

নিহতের ভাই ফরিদ বলেন, আমাদের পরিবার চেয়েছিলো একজনের ফাঁসির রায় হোক। তবে মহামান্য আদালত যা রায় দিয়েছে তাতেই আমরা খুশি।

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী বলেন, আমি আজকের শুনানিতে গিয়েছিলাম মাত্র। তাই মামলার রায়ের বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারছিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...