রবিবার, ১৬ আগস্ট ২০২৬

আনোয়ারায় গণপরিবহনে ভাড়া নৈরাজ্য

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, উপজেলার যাত্রীদের কাছ থেকে সাপ্তাহিক ছুটির দিনে বৃহস্পতিবার , শুক্রবার ও শনিবার দ্বিগুণ ভাড়া আদায় করছে গাড়ির চালক ও হেলপাররা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথের যাত্রীদের।

বৃহস্পতিবার ও শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, যাত্রীদের উপচে পড়া ভীড়কে কেন্দ্র করে কৃত্রিম পরিবহন সঙ্কট সৃষ্টি করে পরিবহন সংশ্লিষ্টরা। বাঁশখালী, আনোয়ারা উপজেলার পিএবি রুটে যাত্রীদের হয়রানির শিকার হতে হয় সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার,শুক্রবার ও শনিবার শাহ আমানত সেতু থেকে আনোয়ারা, বাঁশখালী যাত্রীদের দ্বিগুণ ও তিনগুণ ভাড়া নেয়। বৃহস্পতিবার আসলেই শাহ আমানত সেতু থেকে আনোয়ারা বরকল বরমাগামী বাসগুলো ৫০-৮০টাকা নেয়। বাঁশখালীগামী উপজেলার যাত্রীদের কাছ থেকে ১০০-১৫০ টাকা পর্যন্ত নিয়ে থাকে। বাড়তি ভাড়া আদায় করতে গাড়ির চালকরা রাত ৮টার পর গাড়ি বন্ধ করে দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে। অপরদিকে প্রতিদিন বিকাল হলেই সিএনজি অটোরিক্সা ভাড়া বেড়ে দাঁড়ায় দ্বিগুণ । আনোয়ারা উপজেলার বিভিন্ন শিল্প কারখানা ছুটি হলে ভাড়া বাড়িয়ে দেয় চালকরা । এতে করে শ্রমিকদের গুনতে হয় স্বাভাবিক থেকে ২০-৩০ টাকা পর্যন্ত ভাড়া।

যাত্রীরা অভিযোগ করে বলেন, প্রশাসনকে বারবার বলা হলেও নেয়া হয় না কোনো ব্যবস্থা। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালিয়ে পরে চলে যায়। বর্ধিত ভাড়া নিশ্চিত করতে নেয়া হয় না প্রশাসনিক ব্যবস্থা। কথা হয় বাঁশখালী যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা আজিম শাহরিয়ারের সাথে। তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার আসলেই যেন সড়ক হরতাল- অবরোধে পরিণত হয়। ভাড়া বেড়ে যায় দ্বিগুণের চেয়েও বেশি। বাঁশখালী যেতে লাগে সর্বোচ্চ ৭০ টাকা। আর বৃহস্পতিবার সময়ের পাল্লার সাথে সাথে বেড়ে হয়ে যায় ১০০থেকে ২০০ টাকা পর্যন্ত। তাওহীদ নামের এক চাকরিজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন বাড়িতে যাওয়া সম্ভব হয় না। শুক্রবার অফিস বন্ধ থাকে। তাই বৃহস্পতিবার অফিস শেষ করে বাড়িতে যাওয়ার জন্য বের হয়। আর গাড়ি ভাড়া বেড়ে যাওয়া দেখে মনটাই খারাপ হয়ে যায়। হ্যাঁ, ভাড়া একটু বাড়তে পারে। তাই বলে এমন নয় যে, দ্বিগুণ ছাড়িয়ে ভাড়া নিবে।

ব্যাংক কর্মকর্তা শাহদাত হোসেন বলেন, দ্বিগুণ ভাড়ার বিষয়টি এখন নিত্য দিনের। কিছু করার নেই, বাড়ি যেতে হবে।

ভাড়া বেশি নেয়ার কারণ জানতে চাইলে মোক্তার হোসেন নামে একজন বাস ড্রাইভার জানান, বৃহস্পতিবার, শনিবার, রবিবার মালিককে অন্যান্য দিন থেকে ইনকাম বেশি দিতে হয়। বৃহস্পতিবার মানুষের উপচে পড়া ভীড় থাকে। রাস্তাঘাট জ্যামও থাকে অনেক। স্বাভাবিক ভাড়াতে যাওয়া-আসাতে অন্যান্য দিনের মত টাকা উঠেনা। তাই ভাড়া বাড়িয়ে নিতে হয়। তিনি বলেন, মালিককে ইনকাম কম দিতে হলে আমরাও ভাড়া কম নিতে পারি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ জানান, শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন। শ্রমিকদের সাথে বসে অচিরেই এর সমাধান করা হবে বলে জানান তিনি।

আনোয়ারা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মোঃ হাফিজুর রহমান জানান, বাস বা অটোরিক্সার বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে কেউ যদি আমাদের কাছে অভিযোগ করে। আমরা চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। অভিযোগ না করলে আমাদের তো করার কিছুই নেই।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন বলেন, লিখিত কোনো অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...