বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

জি-২০ সম্মেলনে আসছেন না জিনপিং, হতাশ বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের না আসার খবরে হতাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ সদস্য দেশগুলোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। খবর রয়টার্সের।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষনেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ না দেয়ার খবরে হতাশা প্রকাশ করে জো বাইডেন জানিয়েছেন, ‘শি জিনপিংকে দেখার জন্যই (ভারতে) যাচ্ছেন’ তিনি।

অবশ্য একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র বলছে, জিনপিং না আসলেও সম্মেলনে চীনের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রতিনিধিত্ব করবেন।

আর এরপরই রবিবার ডেলাওয়্যারের রেহোবোথ বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, ‘আমি হতাশ … তবে আমি তাকে দেখতেই সেখানে যাচ্ছি’। বাইডেন অবশ্য এর বেশি বিস্তারিত আর কিছু বলেননি।

ভারত ও ভিয়েতনামে সফরের জন্য তিনি উন্মুখ কিনা জানতে চাইলে বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমি উন্মুখ।’

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি একটু বেশি চাই… সমন্বয়। আমি মনে করি তারা উভয়েই (ভারত ও ভিয়েতনাম) যুক্তরাষ্ট্রের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক চায় এবং এই সফর সেই কাজে খুবই সহায়ক হতে পারে।’

জি-২০ সম্মেলনে যোগ দেয়ার জন্য আগামী ৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফর করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ভিয়েতনাম সফর করবেন তিনি। মূলত এশিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করতে চায় বাইডেন প্রশাসন এবং এই কারণে আসন্ন এই সফর বেশ গুরুত্বপূর্ণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...