শনিবার, ২২ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের পদলেহন করেই ক্ষমতায় আসতে চায় বিএনপি: কামরুল ইসলাম

চট্টগ্রাম নিউজ ডটকম

যুক্তরাষ্ট্রের পদলেহন করেই বিএনপি ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (১৯ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারের ভাকুর্তা ইউনিয়ন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি দাসখত দিয়ে যুক্তরাষ্ট্রকে এ দেশে খবরদারি করার জন্য নিয়ে এসেছে। তারা যুক্তরাষ্ট্রের পদলেহন করেই ক্ষমতায় আসতে চায়।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ আবারও মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে। আবারও জঙ্গিদের উত্থান হবে। ভারত এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, সংবিধান মেনেই নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে সরকার। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

কামরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশ্নই ওঠে না। কেউ না এলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন বানচাল ও সন্ত্রাস করতে চায়, তাদেরকে প্রতিহত করা হবে।

তিনি বলেন, দেশ যখন সব ক্ষেত্রেই এগিয়ে চলছে তখন স্বাধীনতাবিরোধী এবং বিদেশি অপশক্তি মিলে ষড়যন্ত্র করছে। স্বাধীনতার বিরোধী শক্তিরা উন্নয়নের বিরোধিতা করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...