শনিবার, ২২ আগস্ট ২০২৬

বায়েজিদে গাড়ি ভাঙচুর, বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মীর বিচার শুরু

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ টেক্সটাইল এলাকায় ২০১৮ সালের ১৪ অক্টোবর বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৪৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুল আরেফিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

মামলায় ৪৬ জন আসামির মধ্যে আসামি রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো.ইদ্রিস আলী, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা.ফরহাদ হোসেন, বায়েজিদ বোস্তামী থানা জামায়াতের সাবেক আমীর ঈসমাইল হোসেন সিরাজী, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো.বেলাল, সাধারণ সম্পাদক মামুন আলম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন প্রমুখ।

মামলার নথি থেকে জানা যায়, শেরশাহ টেক্সটাইল এলাকায় ২০১৮ সালের ১৪ অক্টোবর রাতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি-জামায়াত।

এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। পুলিশ তদন্ত শেষে ৪৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

আসামি পক্ষের আইনজীবী চট্টগ্রাম মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী বলেন, বায়েজিদ বোস্তামী থানার ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর করার মামলার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য ছিল।

আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতে শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করা হয়। আদালত উভয়পক্ষের শুনানি শেষে বিএনপি-জামায়াতের ৪৬ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...