শনিবার, ২২ আগস্ট ২০২৬

টেকনাফে ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ১১ হাজার ৬০ পিস ইয়াবাসহ রাকিবুল ইসলাম (২১) নামে এক প্রাইভেটকার চালককে আটক করেছে বিজিবি।

আজ শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার শীলখালী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক রাকিবুল ইসলাম টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মৃত নজির আহমদের ছেলে।

টেকনাফ ব্যাটালিয়সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোস্টের একটি টহলদল শীলখালী চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত কারটি তল্লাশিকালে চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় চালকের শরীর এবং গাড়িটি চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালকের স্বীকারোক্তিতে উক্ত প্রাইভেট কারের পেছনের চাকার উপরে অভিনব পদ্ধতিতে কসটেপ দ্বারা ফিটিং অবস্থায় ৫টি পোটলা থেকে ১১ হাজার ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত চালকের কাছ থেকে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে বর্ণিত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃত চালককে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...