রবিবার, ৯ আগস্ট ২০২৬

হাসনাবাদ হাইস্কুলের প্রাক্তন- বর্তমান ছাত্রদের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন হাসনাবাদ হাইস্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ এপ্রিল (শুক্রবার) বিকেল ৩ ঘটিকায় হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যা বিতান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম ফজলুল হক বি,এস-সি’র বড় সন্তান আবুল হাসনাৎ জগলুল হক হাসু। তিনি আগামী ২০২৭ সালে স্কুলের সুবর্ণজয়ন্তী পালন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি জনাব আবুল হাসনাৎ মো: ফয়জুল হক, প্রাক্তন শিক্ষার্থী আজহারুল ইসলাম, নূর হোসেন, মনছুর আলম, ইফতেখার নাহিন, আব্দুর রাজ্জাক, মতিউর রহমান, নলিনী কান্ত, সিরাজুল, খায়রুল, মনসুর, মাইদুল ইসলাম, নুরুজ্জামান রাজু, লেলিন, শাহাদাৎ সাজু, আব্দুল করিম মানিক, মোজাম্মেল হক, আশরাফুল সবুজ, হাফিজুর, ইসরাফিল, মাহবুব, আল-মামুন, মাহবুব হাসান মৃদুল, রুদ্র, মনছুর আলম, নুরনবী, মোসাদ্দেক, আনোয়ারুল, আসাদুজ্জামান, মজনু, রাসেল সহ আরো অনেকে।

উক্ত শিক্ষার্থীদের আহবানে আগামি ঈদ-উল-আযহার পরের দিন সুবর্ণজয়ন্তী বিষয়ে বৃহৎ পরিসরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সকল প্রাক্তন ছাত্রদের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের যার যার অবস্থান থেকে অবদান রাখার জন্য আহবান করা হয়।

অনুষ্ঠান শেষে স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদ্যুৎ কুমার চক্রবর্তী স্বপন সাহেবের অসুস্থতাজনিত চিকিৎসা তহবিল ও পরবর্তী ব্যবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরিশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন মনিরুজ্জামান মিন্টু ও মাহদী হাসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...