বুধবার, ২২ এপ্রিল ২০২৬

দম ফুরিয়ে এখন হাঁটার পথ ধরেছে বিএনপি: রাজশাহীতে তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

‘বিএনপির দম ফুরিয়ে গেছে বলে তারা এখন হাঁটার পথ ধরেছে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল আগাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান বলেন, ‘মানুষ যেমন দম ফুরিয়ে গেলে আর দৌড়াতে পারে না, তেমনি মনে হচ্ছে বিএনপির দম ফুরিয়ে গেছে তাই তারা ঢাকায় এখন পদযাত্রা অর্থাৎ হাঁটার কর্মসূচি দিয়েছে। আসলে গাড়ি পুরনো হয়ে গেলে মাঝে মাঝে স্টার্ট না দিলে গাড়ি অচল হয়ে যায়। সে কারণেই বিএনপিও ক’দিন পরপরই নানা কর্মসূচি ঘোষণা করে।’

আগামী সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমরা আওয়ামী লীগ সারা বছর মানুষের কাছে যাই, তাদের পাশে থাকি। গত ১৪ বছর ধরে আমরা মানুষের পাশে আছি, আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো।’

হাছান মাহমুদ স্মরণ করিয়ে দেন, ‘করোনা মহামারির সময় খাদ্যসামগ্রী বলুন আর করোনা প্রতিরোধসামগ্রী বলুন, সরকারের পাশাপাশি এই আওয়ামী লীগই সারাদেশের মানুষের কাছে সেগুলো পৌঁছে দিয়েছে। সেটা করতে গিয়ে অনেক নেতাকর্মী করোনা আক্রান্ত হয়েছেন, অনেকে প্রাণ হারিয়েছেন। বিএনপিকে সেই সময় খুঁজেও পাওয়া যায়নি। ঝড়-বন্যা-ঘুর্ণিঝড়সহ যে কোনো দুর্বিপাকেও আওয়ামী লীগই সবসময় মানুষের পাশে ছিল, আছে। বিএনপির তারা নির্বাচনের আগে শীতের পাখির মতো আসে, খায়দায়, মোটাতাজা হয়ে আবার চলে যায়।’

রোববার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার এই সফর নিয়ে সমগ্র রাজশাহী বিভাগের মানুষ ও নেতা-কর্মীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে জনসভাস্থল মাদ্রাসা মাঠে কোনোভাবেই মানুষের স্থান সংকুলান সম্ভব নয়। সমগ্র রাজশাহীর জনগণ শেখ হাসিনাকে বরণ করতে উন্মুখ হয়ে আছে। লাখ লাখ মানুষের আগমনে পুরো শহরই জনসমুদ্রে পরিণত হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর ও জনসভার প্রস্তুতি উপলক্ষে আওয়ামী লীগের রাজশাহী ও রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ শুক্রবার বিকেলে ঢাকা থেকে রাজশাহী পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি জনসভা ময়দান মাদ্রাসা মাঠে উপস্থিত হন ও কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে মাঠ পরিদর্শন করেন তিনি।

আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য মো: আয়েন উদ্দিন, দলের কেন্দ্রীয় সদস্য বেগম আকতার জাহান, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের...

আরও পড়ুন

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...