সোমবার, ২৭ জুলাই ২০২৬

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে নিহত ১

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ঝাড়ুফুল নিয়ে ফেরার পথে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ আলম (৫০) নামে এক কৃষক প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বাইশারীর করলিয়ামুড়ার সোহেল রানার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক মোহাম্মদ আলম উত্তর করলিয়ামুড়া ৪ নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে উলুফুল (ঝাড়ুফুল) সংগ্রহ করতে জঙ্গলে যান কৃষক আলম। সংগ্রহ শেষে নিজ বাড়িতে ফেরার পথে বন্যহাতির সামনে পড়ে আক্রমণের শিকার হন। হাতি পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পেটের দায়ে শীতের ভোরে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন কৃষক আলম। পরিবারের কর্তার আকস্মিক মৃত্যুতে দিশেহারা অবস্থা অন্যান্য সদস্যদের। বিকেলে তাকে দাফন করা হয়েছে। বনবিভাগ থেকে যেন ক্ষতিপূরণ পায়, সে ব্যাপারে সহযোগিতা করা হবে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, বনের পাশে ক্ষেত-খামারে কিংবা রাস্তা দিয়ে ফেরার পথে হাতির আক্রমণে লোকজন মারাগেলে যথাযথ প্রক্রিয়ায় বনবিভাগ কয়েক লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করে। মারা যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া তো সম্ভব নয়, স্বল্প টাকায় পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা করা হয় এর মাধ্যমে। পরিবারের পক্ষে যথাযথভাবে বনবিভাগে যোগাযোগ করলে তা পেয়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...