বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

গোসলের ভিডিও করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে আবু সুফিয়ান জুয়েল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম বিভাগের উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন।

তিনি বলেন, মঙ্গলবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নগ্ন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত আবু সুফিয়ান জুয়েলকে লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল জানায়, মহিলাটি তার দুঃসম্পর্কের আত্মীয়। জুয়েল ওই নারীর বাসায় বেড়াতে গেলে গোপনে তার গোসলের নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে হুমকি দিয়ে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চাপ সৃষ্টি করে। ভুক্তভোগী রাজি না হলে শেষে নগ্ন হয়ে ভিডিও কলে কথা বলতে বাধ্য করে। মহিলাটি বাধ্য হয়ে নগ্ন অবস্থায় তার সাথে ভিডিও কলে কথা বললে জুয়েল স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে সে দৃশ্যগুলোও রেকর্ড করে। এরপর নগ্ন ভিডিওগুলো তার আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেবে বলে মোটা অঙ্কের টাকা দাবি করে। নিরুপায় হয়ে ভিকটিম জুয়েলকে ২৫ হাজার টাকা দেয়। এতেও জুয়েল ক্ষান্ত না হলে তিনি বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

পরে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা তথ্যপ্রযুক্তির সহযোগীতায় গতকাল মঙ্গলবার লালখান বাজার এলাকা থেকে আবু সুফিয়ান জুয়েলকে গ্রেপ্তার করি। এ সময় তার কাছ থেকে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়। ফোনটিতে প্রাথমিকভাবে পরীক্ষা করে অভিযোগের সত্যতাসহ ঘটনা সংশ্লিষ্ট আলামত পাওয়া গেছে। জুয়েলকে আজ বুধবার (২৫ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...