বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মার্চের প্রথম সপ্তাহে চট্টগ্রাম মহানগর আ.লীগের সম্মেলন

গ্রুপিং নিরসন ও সদস্য সংগ্রহ অভিযান জোরদারের নির্দেশ

সিনিয়র রিপোর্টার

মার্চের প্রথম সপ্তাহে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। একই সাথে সদস্য সংগ্রহ অভিযান জোরদার করা, গ্রুপিং নিরসন করা, দল এবং এমপিদের সমন্বয় করে আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে কেন্দ্রীয় নেতাদের সাথে চট্টগ্রাম বিভাগের সমন্বয় সভায় কেন্দ্রীয় নেতারা এই নির্দেশনা দেন।

বৈঠকে চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক জেলা সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের নেতারা উপস্থিতা উপস্থিত ছিলেন। সকাল ১১টায় শুরু হওয়া এই মিটিং একটানা বিকাল ৩টা পর্যন্ত চলে।

বৈঠকে কেন্দ্রীয় নেতারা নির্দেশনা দিয়েছেন-যে সকল জেলা ও উপজেলায় ইতোমধ্যে সম্মেলন হয়েছে-সে সকল জেলা ও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে জমা দিতে হবে।

জেলা কমিটি জমা দিবে কেন্দ্রে আর উপজেলা কমিটি জমা দিবে জেলা কমিটির কাছে। এই সময়ের মধ্যে জমা দিতে না পারলে লিখিত ভাবে সময় নিতে বলা হয়েছে। তারপরও করতে না পারলে কমিটি বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছেন বৈঠকে কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক-জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, আলহাজ্ব নজরুল ইসলাম এমপি, ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, মাহফুজুর রহমান মিতা এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

বৈঠকের ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের এবং চাঁদপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এই ব্যাপারে প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সদস্য সংগ্রহ অভিযান জোরদার করার নির্দেশনা দিয়েছেন। ফেব্রুয়ারির শেষ দিকে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলা নিয়ে -চট্টগ্রামে অপরদিকে কুমিল্লাসহ ৮ জেলা নিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হতে পারে বলে সভায় জানিয়েছেন।

এছাড়াও সভায় দলের মধ্যে দূরত্ব না রাখার নির্দেশ দিয়েছেন। আগামী নির্বাচনে দলীয় সভানেত্রী যাকেই মনোনয়ন দিবেন-সবাইকে তারপক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...