বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৫ ডিসেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- চান্দগাঁও থানার পশ্চিম সমশের পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আলী আজগর (৩১), হাজীরপুল এলাকার এনামুল হকের ছেলে মজিবুল হক জাবেদ (৩৩), ভোলা জেলার বোরহানউদ্দীন থানার উত্তর চর লামছি তলীর মনির আহাম্মদের ছেলে মো. আকতার হোসেন (২৫), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বিষ্ণুর বন্দর এলাকার মৃত মো. সোলাইমানের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মনিপুর এলাকার লুৎফর রহমান প্রকাশ আলম (৪৬), কক্সবাজার জেলার চকরিয়া থানার নিজপান খালীর আকতার আহাম্মদের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৪০), নোয়াখালী জেলার সদর থানার মৃত ওমর আলীর ছেলে মো. বদরুদ্দোজা প্রকাশ ভুট্টু (৪২), সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতির মাওলানা জালাল আহাম্মদের ছেলে মুজ্জাম্মিনুল হক প্রকাশ মোজাম্মেল (৩০), পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকার মৃত জাফর আহমদ সওদাগরের ছেলে মো. জসিম উদ্দিন (৩৮) ও পাঁচলাইশ সিডিএ এভিনিউর মৃত খলিলুর রহমানের ছেলে মো. হারুনুর রশিদ।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, চট্টগ্রাম নগরীতে জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিদের ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...