বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য কর্মীদের জরুরী রোগী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

স্বাস্থ্য কর্মীদের জন্য জরুরী রোগী ব্যবস্থাপনা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ আজ ১৩ জুন রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, এমওসিএস ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নওশাদ।

দুই দিন ব্যাপী প্রশিক্ষণের (১৩-১৪ জুন) উদ্বোধনী অনুষ্ঠানে আন্দরকিল্লাস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও জেলার ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স, নার্স, ব্রাদার, স্বাস্থ্য পরিদর্শক, স্টোর কীপার, পরিসংখ্যানবিদ, ক্যাশিয়ার, মেডিকেল টেকনোলজিস্টগণসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চট্টগ্রামের অবস্থান দৃশ্যনীয়।

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে। সেবার মান আরো সন্তোষজনক পর্যায়ে নিতে হলে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জরুরী বিভাগে আগত রোগীদেরকে সাধ্যমত চিকিৎসা সেবা দিতে হবে।

আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদেও পাশাপাশি ভর্তিকৃত রোগীদের ক্ষেত্রেও একই নির্দেশনা থাকবে।

তিনি আরো বলেন, যদি কোন রোগীর অবস্থা আশংকাজনক মনে হয় তাহলে বিলম্ব না করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বা সদর হাসপাতালে প্রেরণ করতে হবে।

এ ব্যাপারে ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্টদেরকে আন্তরিক হতে হবে। হাসপাতালে রোগীর শয্যা, চাঁদর, বালিশের কভার ও ফ্লোর সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নতুন রোগীদের ক্ষেত্রে অবশ্যই ওয়াশ করা চাঁদর, বালিশ দিতে হবে।

২/৩ দিন পরপর প্রত্যেক শয্যার চাঁদর-বালিশ পরিবর্তন করে দিতে হবে। আমরা সকলে আন্তরিক হলে স্বাস্থ্য সেবায় সরকারের ভাবমূর্তি আরো উজ্বল হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...