বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

নেইমারহীন ব্রাজিলের পরীক্ষা আজ

ক্রীড়া ডেস্ক

রাউন্ড অব সিক্সটিন নিশ্চিতের মিশনে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে ব্রাজিল। বিশ্বকাপে সুইসদের কখনোই হারাতে না পারা ব্রাজিল এই ম্যাচে জয় পেলে মিলবে শেষ ষোলোর টিকেট। নেইমার ও দানিলোর পর ইনজুরিতে পড়েছেন পাকেতা। সেই সুযোগে সেলেসাওদের রুখে দেয়ার পরিকল্পনা সুইজারল্যান্ডের। দোহার 974 স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

হেক্সা জয়ের মিশনে এসেছে প্রত্যাশিত শুরু। রিচার্লিসন ঝলকে কেটেছে সার্বিয়া বাধা। তবে আক্ষেপ হয়ে থাকলো দলের সেরা তারকা নেইমারের ইনজুরি। সুইজারল্যান্ডের বিপক্ষে পাওয়া যাবে না তাকে। সঙ্গে দানিলো-পাকেতার সার্ভিসও মিস করবে সেলেসাওরা। সবশেষ পাকেতাও পড়েছেন ইনজুরিতে।

শক্তিশালী রিজার্ভ বেঞ্চ অবশ্য খুব একটা অস্বস্তি দিচ্ছে না কোচ তিতেকে। অ্যান্থনি, রদ্রিগো, পেদ্রো, দানি আলভেজরা প্রস্তুত নেইমারের অভাব পুষিয়ে নিতে। তবে প্রতিপক্ষ সুইজারল্যান্ড বলেই বাড়তি সতর্ক সেলেসাও শিবির। কারণ বিশ্বমঞ্চে কখনই হারানো যায়নি সুইসদের।

মার্কিনিওস বলেন, নেইমারকে পেলে অনেক ভালো হতো। তবে আমরা প্রস্তুত এবং আমরা আত্মবিশ্বাসী। তাই আমরা দেখাতে পারবো যে আমাদের দল শক্তিশালী, ভালো প্রশিক্ষিত এবং বিশ্বকাপে আমাদের যেকোনো অসুবিধার জন্য প্রস্তুত। আমরা জানি যে যখন বিশ্বকাপের কথা আসে, বিশ্বকাপের খেলাগুলি সর্বদা খুব স্পেশাল হয়। আমি মনে করি না যে, আগামীকালের খেলা কেমন হবে এটা কেউ জানে। যেকোনো খেলায় যাওয়ার জন্য আপনাকে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত হতে হবে।

ইতালির গ্রুপে পড়েও বাছাই পর্বে অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। তবে প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে দলটির পারফরমেন্স হতাশ করেছে সমর্থকদের। সেরা ছন্দে নেই শাকিরি-এমবোলোরা। তাই পরিসংখ্যানে অনুপ্রেরণা খুঁজতে হবে সুইসদের। সবশেষ চার আসরের তিনটিতেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে দলটি। সঙ্গে আছে বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার সুখস্মৃতি।

সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলেন, আমি মনে করি এই টুর্নামেন্ট আমাদের দেখিয়েছে যে চমক সম্ভব। আমি প্রতিপক্ষ দলের একজন ব্যক্তিগত খেলোয়াড়ের ওপর ফোকাস করতে চাই না। অবশ্যই আমরা তার প্রশংসা করি। প্রত্যেক খেলোয়াড়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এবং অবশ্যই নেইমারের প্রতিও। আগামীকাল আমরা খেলার জন্য অনেক আনন্দের সাথে তাদের মুখোমুখি হবো, এবং আমরা আশা করি আমরা তাদের চ্যালেঞ্জ করতে পারবো।

নেইমারবিহীন ব্রাজিল পারবে কি ইতিহাস নতুন করে লিখতে? সুইসদের বিপক্ষে আসবে কি অধরা জয়? 974 স্টেডিয়ামে জয়ী দলটিই যে পা রাখবে রাউন্ড অব সিক্সটিনে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...