বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিদেশীদের কথায় কর্ণপাত না করতে পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ জনগণকে বিদেশিদের মন্তব্যে কান না দেওয়ার বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বৈদেশিক প্রভাব কখনো কোনো দেশের অভ্যন্তরীণ কল্যাণ বয়ে আনতে পারে না।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অভ্যন্তরীণ বিষয়ে কিছু বিদেশি কূটনীতিকের মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিদেশিদের কথা শুনবেন না, আপনার নেতাদের কথা শুনুন”।

পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান, চিলি এবং ইরানের উদাহরণ দিয়ে ব্যাখ্যা কওে বলেন যে, বিদেশের প্রভাবে বেশ কয়েকটি দেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা হল – বিদেশিরা যখন যে দেশে নিযুক্ত, সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ব্যস্ত থাকে,তখন জনগণের কল্যাণ হয় না। কারন বিদেশিদের তাদের নিজস্ব দেশের স্বার্থ থাকে।

মোমেন বলেন, এটা ‘দুর্ভাগ্যজনক’ যে, কিছু রাজনৈতিক দলের নেতা আছেন, তারা দেশের জন্য ভালো নয় জেনেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়িত থাকার জন্য বিদেশিদের কাছে তদবির করেন।

মোমেন বিরোধী দলের নেতাদের কাছে বিদেশিদের অনুগ্রহ না চেয়ে, তৃণমূলে জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো সঠিক পথ বেছে নিতে ব্যর্থ হয় না এবং নেতৃত্ব বেছে নিতে ভুল করে না।

এদেশের জনগণের প্রতি আমার অনেক আস্থা রয়েছে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, ওয়াশিংটন গত মার্কিন নির্বাচনে জড়িত থাকার অভিযোগে ২০ জনেরও বেশি রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

তিনি বলেন, প্রয়োজনে ঢাকাও এমন ব্যবস্থা নেবে। মোমেন বলেন, আচরণবিধি অনুযায়ী বিদেশি কূটনীতিকরা জনসমক্ষে মন্তব্য না করে, কূটনৈতিক মাধ্যমে তাদের উদ্বেগ বাংলাদেশ সরকারের কাছে জানাতে পারেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ফরেন অফিস স্পাউসেজ অ্যাসোসিয়েশন (এফওএসএ) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার’ উদ্বোধন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...