মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিএনপিসহ সব দল নির্বাচনে অংশ নেবে: কৃষিমন্ত্রী

শিবুকান্তি দাশ, ঢাকা

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০২৩ সালে দেশে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এ বিষয়ে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে।

বিএনপি এখন যতই বলুক নির্বাচনে আসবে না, সময় হলে তারাসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।

আজ শনিবার রাজধানীর নটরডেম কলেজ প্রাঙ্গণে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

যে কোনও মূল্যে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ধর্মের নামে কিছু জঙ্গি, ধর্মান্ধ, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। তারা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে। নির্বাচনে যাবে না বলে আন্দোলন-সংগ্রামের নামে নাশকতাম‚লক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায়। সরকারের মৌলিক দায়িত্ব রাজনৈতিক-সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা। সরকার যে কোনও মূল্যে এটি করবে। বিএনপি নাশকতা করতে চাইলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

কারিতাস বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নম‚লক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত করছে বেসরকারি কল্যাণমূলক প্রতিষ্ঠান কারিতাস বাংলাদেশ।

এর মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। কারিতাস বাংলাদেশ আগামী দিনে তাদের সেবাধর্মী কর্মকাণ্ডের আরও বিস্তৃতি ঘটাতে সক্ষম হবে– এ প্রত্যাশা করি।’

অনুষ্ঠানে আরও ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি।

আমাদের এ অঞ্চলের কৃষি প্রকৃতিনির্ভর। অকাল বন্যা আসে, খরা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদন বিঘ্নিত হয়। এসব কাটিয়ে উঠে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি প্রধানমন্ত্রীর কৃষিবান্ধব নীতির কারণে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– আর্চবিশপ বিজয় এন ডিক্রুজ, কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, কারিতাসের প্রেসিডেন্ট জেমস রমেন বৈরাগী, নির্বাহী পরিচালক সেবাস্তিয়ান রোজারিও, বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...