রবিবার, ১৭ মে ২০২৬

সাংগঠনিক বার্তা নিয়ে ২০ ও ২১ জুন চট্টগ্রাম আসছেন আ’লীগের কেন্দ্রীয় নেতারা

সংগঠনিক বার্তা নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা আগামী ২০ ও ২১ জুন চট্টগ্রাম সফরে আসছেন। দুইদিনব্যাপী কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম সফরে একেক আসনের সংসদ সদস্যদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট আসনের ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামলীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণও উপস্থিত থাকবেন।

প্রথম দিন ২০ জুন সকাল ১০টায় চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলম চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ এর সাথে বৈঠক করবেন। এই বৈঠকে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের জাতীয় পাটির এমপি উপস্থিত না থাকলেও এই আসনের নগরীর অংশের যেসব ওয়ার্ড ও থানা গুলো রয়েছে-সেসব থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।

একই দিন বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতারা। এই বৈঠকের সংশ্লিষ্ট ওয়ার্ড ও থানার সভাপতি-সাধারণ সম্পাদকগন উপস্থিত থাকবেন।

বিকাল আড়াইটায় চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ডাঃ মোঃ আফসারুল আমীনের সাথে বৈঠক কেন্দ্রীয় নেতাদের সাথে। সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ এর সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতারা। বৈঠকে প্রত্যেক সংসদীয় আসনের আওতাধীন ওয়ার্ড ও থানার আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকগন উপস্থিত থাকবেন।

২১ জুন সকাল সাড়ে ৯টায় টায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। সকাল সাড়ে ১১টায় সম্পাদক মন্ডলীর সভা ও বিকাল ৩টায় সভাপতি মন্ডলীর সদস্যদের সভা।

২ দিনব্যাপী সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এম.পি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.পি, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এম.পি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবন্দ উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের দুইদিনব্যাপী সফরকে সফল করে তোলার লক্ষ্যে আগামী ১৭ জুন বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আহবান করা হয়েছে।

এদিকে এর আগে গত ৮ ও ৯ জুন ঢাকায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলার সংসদীয় আসনের এমপিদের নিয়ে উপজেলা ও জেলার নেতাদের সাথে কেন্দ্রীয় আওয়ামীলীগের দুইদিনব্যাপী বৈঠক করেছেন।

মঙ্গলবার প্রথম দিন সাতকানিয়া-লোহাগাড়া, পটিয়া ও আনোয়ারা-কর্ণফুলী উপজেলার সাথে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা।

পরদিন বুধবার বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী আসনের সংষদ সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে ঠিক করেছেন।
বৈঠকে উপজেলা পর্যায়ে দলের নেতাকর্মীদের সাথে সমন্বয় করে স্থানীয় সংসদ সদস্যদেরকে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এই ক্ষেত্রে দলের নেতাকর্মীদের সাথে কোন ধরনের বিভেদ রাখা যাবেনা বলে সাফ জানিয়ে দেন কেন্দ্রীয় নেতারা। একই সাথে উপজেলা পর্যায়ে সকল সরকারি উন্নয়ন কর্মকান্ডে দলের নেতাকর্মীদের সম্পৃক্ত করতেও নির্দেশনা দিয়েছেন।

একই সাথে অক্টোবরের মধ্যে দক্ষিণ জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন এবং ইউপি নির্বাচনের পর উপজেলা সম্মেলন শেষ করার জন্য জেলা ও উপজেলা আওয়ামীলীগকে নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা সম্মেলন করা পর জেলা সম্মেলন হবে বলে জানান কেন্দ্রীয় নেতারা। এদিকে সম্মেলন ছাড়া কারো ইচ্ছে মতো অফিসে বসে যখন-তখন কমিটি দেয়া যাবে না বলেও স্থানীয় এমপি এবং জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদেরকে জানিয়ে দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

আরও পড়ুন

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের...

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে ৩৬ হাজার ৪৯০ কোটি...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে এ লক্ষ্যে সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যমে জনমত...