রবিবার, ৯ আগস্ট ২০২৬

নগরীতে অপহৃত যুবক উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অপহৃত যুবক কুতুব উদ্দিনকে (২৮) চোখ-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পাহাড়তলী থানাধীন সাগরিকার সেরসিং পাম্প এন্ড এলাইড ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের খালি প্লটের কেয়ারটেকারের রুম থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলো- হালিশহর থানার বি-ব্লকের আব্দুল জব্বারের ছেলে মো. হৃদয় (২০), পাহাড়তলী থানার মো. হায়দার শেখের ছেলে মো. সুমন শেখ (২২), ভোলার সদর থানার মো. ফারুকের ছেলে মো. বিপ্লব (২৪) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সম্ভু যাদবের ছেলে অনিক যাদব (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

তিনি বলেন, গত ৬ নভেম্বর সন্ধ্যায় নতুন রেলস্টেশন রোডের বাস কাউন্টারের সামনে থেকে কুতুব উদ্দিনকে অপহরণ করা হয়। এ বিষয়ে তার মামা রফিক উদ্দিন থানায় এজাহার দায়ের করেন। গতকাল বিকেল সাড়ে ৪টায় পাহাড়তলী থানাধীন মুরগীর ফার্ম এলাকা থেকে এ ঘটনায় জড়িত হৃদয় ও সুমন শেখকে একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে- বিকেল ৫টায় বিডি সি ফুড এলাকায় অভিযান পরিচালনা করে বিপ্লব ও অনিক যাদবকে গ্রেপ্তার করা হয়। পরে সাগরিকার সেরসিং পাম্প এন্ড এলাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের খালি প্লটের কেয়ারটেকারের রুম থেকে অপহৃত যুবককে চোখ-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা জানায়, মুক্তিপণের উদ্দেশে প্রথমে তারা সাদাসিদে টাইপের পথচারীদের টার্গেট করে। পরে টর্গেট ব্যক্তিকে সু-কৌশলে অপহরণ করে ঘটনাস্থলের আস্তানায় নিয়ে শারীরিক নির্যাতন করে ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা পেলে অপহৃত ব্যক্তিকে ছেড়ে দেয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...