রবিবার, ৯ আগস্ট ২০২৬

জেল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তির প্রয়োজন ছিল আমরা তা পারি নি: ড. অনুপম সেন

নিজস্ব প্রতিবেদক

জেল হত্যা দিবসের আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, জেলহত্যা বাংলাদেশের জাতীয় অস্তিত্ব রক্ষার হুমকি। এই ধারাবাহিকতায় ’৭৫ থেকে এখন পর্যন্ত এই হুমকি আমাদেরকে তাড়া দিচ্ছে। কেননা আমাদের সামনে একটি নজির আছে ২১ আগস্ট যেদিন শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা হয়েছিল। তাদেরকে জাতি চিহ্নিত করেছে। কিন্তু তাদের কঠোর শাস্তির প্রয়োজন ছিল তা আমরা করতে পারি নি, এটাই আমাদের ব্যর্থতা।

তিনি আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ ননসিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে নগরীর মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ড. অনুপম সেন আরো বলেন, বাঙালি জাতীয়বাদী শক্তিকে আঘাত করার জন্য যে অপশক্তিগুলো জীবিত আছে তাদেরকে চিহ্নিত করে সমাজ প্রগতির বার্তাকে মানুষের কাছে পৌছে দিতে হবে। আমাদেরকে লক্ষ রাখতে হবে শ্রমিক-সাম্যের। পুজিবাদী ব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করে এদেশ শ্রমিক শ্রেণীর একটি রাষ্ট্র হবে। এখনো আমরা শোষিত হচ্ছি। আবার একটি প্রয়োজন শোষিতের বিপ্লব। কারণ বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার পর হবে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম।

বিশেষ অতিথি ছিলেন, ৭১ টেলিভিশন চট্টগ্রাম এর ব্যুারো প্রধান মাঈনুদ্দিন দুলাল, জাতীয় শ্রমিক লীগ সিবিএ ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু।

সাবের আহমদের সভাপতিত্বে ও সমীরুল ইসলাম তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জামাল উদ্দীন লিটন, আব্দুল মালেক, আব্দুল লতিফ, মোঃ ইব্রাহিম, মোঃ মফিজ মাঝি, সাইমুন হোসেন ভোর, রকিুবুল আলম সাজ্জী, মাহবুবুর রহমান লিংকন, শাহজাহান সাজু, মোঃ জসীম উদ্দীন, এমজি রহমান দিপু, মোঃ জাফর, নাসির উদ্দীন, মোঃ ফরিদ, মাহবুব শিপন, আব্দুল মান্নান টিটু, মোঃ তৌহিদ, রাজেশ বড়–য়া, মোঃ আলাউদ্দীন, নুর ইসলাম, আজগর আলী, মোঃ রফিক, মোঃ মানিক, মোঃ মাহিন, মিজানুর রহমান, আলী হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...