বুধবার, ১৩ মে ২০২৬

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা হত্যার ঘটনায় গ্রেফতার ৪

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার তাজনিমার খোলা ১৯ নং ক্যাম্পে সৈয়দ হোসেন নামের এক রোহিঙ্গা যুবককে গলা ও গুলি করে হত্যার ঘটনায় ৪ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন পুলিশ সদস্যরা।

শুক্রবার রাত দেড়টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ১৩-১৯ নং ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ১৩ নং ক্যাম্পের ২/ডি-ব্লকের মকবুল আহাম্মদ এর ছেলে সৈয়দ হোসেন প্রকাশ জাহিদ হোসেন (৩৫) একই ক্যাম্পের ৫/এফ-ব্লকের মোহাম্মদ ইসহাক এর ছেলে মোহাম্মদ গণি (২৫), ১৫ নং ক্যাম্পের ৩/এইচ-ব্লকের মৃত ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০) ও ১৯ নং ক্যাম্পের ১৮/এ-ব্লকের মৃত আবু বক্করের ছেলে নুর আলম (৩২)।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ শুক্রবার দুপুর দেড়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে তাজনিমার খোলা ১৯ নং ক্যাম্পে ২৮/৩০ সন্ত্রাসী একটি দোকানের সামনে সৈয়দ হোসেন (২৩),কে আকষ্মিকভাবে হামলা করে।এসময় দুস্কৃতিকারীরা ধারালো ছুরি দিয়ে সৈয়দ হোসেন এর গলা কেটে মারাত্মক ভাবে জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সৈয়দ হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এই খুনের ঘটনায় নিহত সৈয়দ হোসেনের ভাই বাদী হয়ে উখিয়া থানায় অভিযোগ দায়ের করলে উখিয়া থানার মামলা নং-৫৮, তাং-২১/১০/২০২২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

এই হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের শনাক্তকরণের লক্ষ্যে ৮ এপিবিএন এর তাজনিমারখোলা পুলিশ ক্যাম্প বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অপরাধ গোয়েন্দা তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে কয়েকজন অপরাধী ও তাদের অবস্থান শনাক্ত করে। এর প্রেক্ষিতে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের একটি অভিযানিক দল শুক্রবার রাত দেড়টা থেকে সকাল ৭ পর্যন্ত ক্যাম্প-১৩ ও ১৯ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের নিমিত্তে গোয়েন্দা নজরদারি, ব্লক রেইড ও অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে...

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

আরও পড়ুন

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ...

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার সীমান্তবর্তী পাহাড় ভাঙা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা সহায়তা ও সমন্বয়ে সফলভাবে...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আবুল কাসেম (৫৬) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।মঙ্গলবার (১২মে)অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব শুক্লা সরকার এক চিঠিতে এ তথ্য জানা...