রবিবার, ২৬ জুলাই ২০২৬

বারইয়ারহাট পৌরসভার মেয়রসহ গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসীদের হামলায় বারইয়ারহাট পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরি প্রকল্প এলাকায় সন্ত্রাসীরা মেয়রকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হন তিনি।

এ সময় তার সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা অশোক সেন ও যুবলীগ নেতা শহীদ খান দুখুও ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

সরকারি বিদ্যুৎ প্লান্টের কাজের জন্য ফেনী নদী থেকে বালি উত্তোলন করার সময় কিছু সন্ত্রাসী তাতে বাধা দিচ্ছিল। এ সময় মেয়র ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে।

হামলায় আহত হলে স্থানীয় লোকজন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মাস্তান নগর হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে জানতে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, সন্ত্রাসীদের গুলিতে মেয়রসহ তিনজন আহত হয়েছে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত মামলা হয়নি যেহেতু ঘটনাটি সোনাগাজীর অংশে মামলা হলে সোনাগাজী থানায় হবে।

মাস্তান নগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা আক্তার জানান, মেয়র রেজাউল করিম খোকনের পেটে, কোমরে এবং কাঁধে একাধিক গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি দুজন অশোক সেন ও শহীদ খান দুখুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তাদেরকেও চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...