বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বান্দরবানে ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ১ম ব্যাচের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার বান্দরবান এর ১ম ব্যাচের সার্টিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান থানচি স্টেশন সংলগ্ন নাফাকুম রেঁস্তোরায় ১২ জুন শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও বিশিষ্ট কবি এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো।

ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার বান্দরবান এর ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার দে এর সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর বিশেষ প্রতিনিধি ও কবি ও লেখক নীলিমা আক্তার নীলা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার বান্দরবান এর সমন্বয়কারী এপেক্সিয়ান এম.এ মোমেন চৌধুরী।

অভিভাবক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান আল-ফারুক ইনস্টিটিউট এর সহকারী শিক্ষক মো: কামাল উদ্দীন,অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার বান্দরবান এর ইন্সট্রাক্টর উত্তম কুমার দত্ত।

বক্তব্যে প্রধান অতিথি বলেন বর্তমান ডিজিটাল যোগে কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন করা খুব জরুরী, বর্তমানে যেকোনো সরকারি-বেসরকারি অফিসে বা বড় বড় ব্যাবসা প্রতিষ্ঠানে কম্পিউটার এর বিকল্প কোন কিছু নেই। অনুষ্ঠানে অতিথিরা বলেন বর্তমান এই কম্পিটিশনের যুগে সাধারণ শিক্ষার পাশা-পাশি তথ্য প্রযুক্তির জ্ঞান, কম্পিউাটারের উপর বেচিক ট্রেনিং থাকা খুব জরুরী, উন্নত বিশ্বে তথ্য প্রযুক্তির জন্য আলাদাভাবে ভাবে মুল্যায়ন করা হয়।

সভাপতিরে বক্তব্যে ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার বান্দরবান এর ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার দে বলেন, আমরা বিশেষ করে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণের সুবির্ধাথে নামমাত্র সামান্য ফি-নিয়ে সেবামুলক এই ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার এর মাধ্যমে কম্পিউটারের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষে প্রতিটি ব্যাচে সমাপনী পরিক্ষার মাধ্যমে মেধা তালিকায় যারা ভাল ফলাফল করে তাদের জন্য সার্টিফিকেট এর পাশা-পাশি পুরুস্কার বিতরণের ব্যবস্থা করেছি, এবং প্রশিক্ষণ প্রাপ্ত সকলের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে।

আসুন আমরা সকলে আধুনিক যুগে আধুনিক শিক্ষায় ও কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার সমাজ দেশ ও জাতির কল্যানে কাজ করি।

ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার বান্দরবান এর বেসিক অফিস এ্যপ্লিকেশন কোর্স মোট ১৪জন শিক্ষার্থীর মধ্যে ১ম স্থান অধিকার করেন আনিকা চৌধুরী, ২য় স্থান অধিকার করছেন কানিজ ফাতেমা জেরিন, ৩য় স্থান অধিকার করছেন ফাতেমা আক্তার।

পরে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের সম্মাননা ক্রেস্ট পুরুস্কার ও সার্টিফিকেট এবং অন্যান্য প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট ও পুরুস্কার বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...