শনিবার, ২২ আগস্ট ২০২৬

পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি ছয় দশকের মধ্যে সর্বোচ্চ: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের পর গত ৬০ বছরে পৃথিবী পারমাণবিক বিপর্যয়ের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন বলেন, ইউক্রেনে বাধার সম্মুখীন হয়ে পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে হুমকি দিয়েছেন তা তিনি মজা করে দেননি।

যুক্তরাষ্ট্র পুতিনের যুদ্ধ থেকে বের হওয়ার কৌশল ‘বোঝার চেষ্টা করছিলো’ বলেও মন্তব্য করেন তিনি।

পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিকে গুরুত্বের সাথে নেয়া উচিৎ বলে আগেও সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

তবে গত সপ্তাহে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বলেন, মস্কোর ইঙ্গিত সত্ত্বেও, রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নেয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র পায়নি।

সম্প্রতি রাশিয়ার দখল করা চার অঞ্চলসহ বেশ কিছু এলাকা পুনর্দখল করে নিয়েছে ইউক্রেন।

যুদ্ধক্ষেত্রে বাধার সম্মুখীন হলে রাশিয়া বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে পারে গত কয়েক মাস ধরে সতর্ক করে আসছেন মার্কিন কর্মকর্তারা।

বাইডেন বলেন, রাশিয়ার সামরিক বাহিনী যেহেতু উল্লেখযোগ্যভাবে খারাপ পারফরম্যান্স করছে, সুতরাং পুতিন পারমাণবিক, জৈব বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের হুমকি স্রেফ মজার ছলে দেননি।

কেনেডি ও কিউবান মিসাইল সংকটের পর থেকে পৃথিবী এই প্রথমবার সরাসরি পারমাণবিক হামলার আশঙ্কায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গত শুক্রবার এক বক্তৃতায় পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে উদাহরণ সৃষ্টি করেছিলো যুক্তরাষ্ট্র। তার এ মন্তব্য পশ্চিমা দেশগুলোর নজর এড়ায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...