রবিবার, ২ আগস্ট ২০২৬

যুবসমাজকে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান স্পিকারের

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাজনৈতিকভাবে সচেতন হয়ে চলমান উন্নয়নের সুফলকে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে যুবসমাজকে নিবেদিত হয়ে কাজ করতে হবে।

এক্ষেত্রে, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ২২ বছর ধরে কাজ করার মাধ্যমে দেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

বিভিন্ন ক্ষেত্রে যুবসমাজকে একত্রিত করে সময়োপযোগী, গুরুত্বপূর্ণ, আত্মনির্ভরশীল করে তোলার মাধ্যমে তারা জনবান্ধব পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে সমগ্র বাংলাদেশে।

আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ‘বাংলাদেশ ইয়ুথ সামিট ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন স্পিকার।

এসময় তিনি ‘বাংলাদেশ ইয়ুথ সামিট ২০২২’ ও ‘বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যালায়েন্স’ এর শুভ উদ্বোধন করেন।

স্পিকার বলেন, ‘যুবকল্যাণ ও যুব উন্নয়নে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে বৈষম্য নিরসন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ তৈরিতে গুরুত্ব দিতে হবে। যুবকদের মেধা, দক্ষতা ও প্রতিভা রয়েছে, প্রয়োজন সুযোগ। সুযোগ পেলে তারা মেধার বিকাশ ঘটিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

তাই, সবার জন্য সমান সুযোগ উন্মুক্ত করার পাশাপাশি বিশ্বায়নের এই যুগে জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক বিষয়ে যুবসমাজকে অন্তর্ভুক্ত করতে হবে। তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি, শিশু অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।’

ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজমের সভাপতিত্বে এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অমিয় প্রাপন চক্রবর্তী অর্কের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আরমা দত্ত, ফখরুল ইমাম, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খানসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...