বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ৬

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে চলমান ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পরাজিত দলের খেলোয়াড় ও সমর্থকেরা বিজয়ী দলের খোলায়াড় ও সমর্থদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় দুইজন খেলোয়াড়সহ প্রায় ৬ জন আহত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মিরসরাই স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে মিরসরাই স্টেডিয়ামে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আন্তঃবিদ্যালয় ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মিরসরাই সদরের মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে ২ গোলে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরাজিত করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সমর্থকরা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের উপর চড়াও হয়। এসময় তারা রড, রামদা ও লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, খেলায় আমাদের স্কুল ২-০ গোলে মিরসরাই মডেল স্কুলকে পরাজিত করে। খেলা শেষ হওয়ার সাথে সাথে কিছু বুঝে উঠার আগে দলের খেলোয়াড় ও সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। হামলায় আমাদের দলের খেলোয়াড়, সমর্থক সহ ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে খেলোয়াড় রাজা ও শ্রাবনের অবস্থা আশংকাজনক। প্রথমে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করা হয়েছে। আমি এমন ন্যাক্বারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিদারুল আলম বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই করেরহাট স্কুলের সাথে আমাদের স্কুলেল খেলা সম্পন্ন হয়। খেলায় করেরহাট ২-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে কে বা কারা তাদের উপর হামলা করেছে জানিনা। আমাদের স্কুলের ছাত্ররা এ ঘটনায় জড়িত নয়। আমাদের সুনাম নষ্ট করতে কোন মহল এই হামলা ঘটাতে পারে।

মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, খেলা পরবর্তী সময়ে হাতাহাতির ঘটনা শুনেছি। দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, স্টেড়িয়ামে খেলা শেষে তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। পরে যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তা স্টেডিয়ামের বাহিরে হয়েছে। আমরা ঘটনা তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...