বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কানাডায় অতর্কিত ছুরি হামলায় নিহত ১০, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

কানাডায় সাসকাচোয়ান প্রদেশে অতর্কিত এলোপাতাড়ি ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

স্থানীয় সময় রোববার ভোরে ১৩টি এলাকায় এসব হামলার ঘটনার পর পুলিশ দুই সন্দেহভাজনের খোঁজে অভিযান শুরু করেছে।

দেশটির মধ্যাঞ্চলীয় দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্তরা প্রথমে বেশ কয়েকজনকে নিশানা বানিয়ে হামলা চালালেও, তারপরে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের সামনে যারাই ছিল, তাদের ছুরি দিয়ে কোপানো হয়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ হামলার ঘটনা কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী নির্বিচার হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি।

জানা গেছে, জেমস স্মিথস ক্রি নেশনে স্থানীয় সময় ভোর পাঁচটা ৪০ মিনিট নাগাদ ব্ল্যাকমোর পুলিশের কাছে প্রথম ফোন আসে। ওই ফোনে জানানো হয় এক ব্যক্তি তার প্রতিবেশীকে ছুরি দিয়ে কোপাচ্ছেন। এরপরই একের পর এক ফোন আসতে শুরু করে। সবাই ছুরি দিয়ে হামলার অভিযোগই জানান। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তি এই হামলা চালিয়েছে। এরই মধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের নাম ডেমিয়ান (৩০) ও মাইলস স্যান্ডারসন (৩১)।

একাধিক ব্যক্তির ওপর হামলার পর তারা একটি কালো রঙের নিসান গাড়িতে করে পালিয়ে যান। অভিযুক্তদের গ্রেপ্তার করতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে ও হাইওয়ে- রাস্তাগুলোতে একাধিক চেকপয়েন্ট বসানো হয়েছে।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ছুরি নিয়ে আলাদা এই হামলাগুলো ‘ভয়াবহ এবং হৃদয়বিদারক’। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

টুইটারে তিনি লেখেন, ‘হামলায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন; আমি এখন তাদের কথা ভাবছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...