সোমবার, ২৭ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে কৃষকদের উন্নত প্রযুক্তির কৃষি উপকরণ বিতরণ

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চারটি ইউনিয়নের ৮ জন কৃষকের মাঝে ৪৭ লাখ ৮০ হাজার টাকার উন্নত কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। যন্ত্রপাতির মধ্যে রয়েছে, কম্বাই হারভেস্টার ১টি, সিডার ৩টি, পাওয়ার থ্রেসার ৪টি। 

সোমবার (২৭ জুন ) উপজেলা কৃষি অফিস কার্যালয়ে ৭০ পার্সেন্ট ভর্তুকিতে কৃষকদের মাঝে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।

উপজেলা কৃষি ও পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ জানান, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের বিনা মূল্যে উন্নত প্রযুক্তির বিভিন্ন ধান কাটার যন্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা কৃষি ও পুনর্বাসন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, কৃষিজমিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে শ্রমিক সংকট দূর হবে। ফলে খুব অল্প সময়ে ধান রোপণ ও মাড়াই করা যাবে। এ ছাড়া স্বল্প ভাড়ায় এসব যন্ত্রপাতি অন্যদের প্রয়োজনে ভাড়াও দিতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি ও পুনর্বাসন কমিটির উপদেষ্টা সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল আলম,সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামিসহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...