বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বৃষ্টি কমলেও পানিবন্দী মানুষ

নিজস্ব প্রতিবেদক

টানা ৪ দিন ভারী বৃষ্টিপাতের পর চট্টগ্রাম নগরে অবশেষে আজ সোমবার সকালে সূর্যের দেখা মিলেছে। তবে, অধিকাংশ এলাকায় বৃষ্টির পানি জমে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আগামী ২ থেকে ৩ দিন ভারী বৃষ্টিপাতের সঙ্গে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ সকালে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতভর টানা বৃষ্টিতে নগরের ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, আগ্রাবাদ সিডিএ আবাসিক, হালি শহরসহ বেশ কিছু এলাকায় পানি জমে রয়েছে। এসব এলাকার রাস্তায় চলাচল করা মানুষকে হাঁটুপানি ডিঙিয়ে চলাচল করতে হচ্ছে। বৃষ্টির পানি জমে আছে আখতারুজ্জামান ফ্লাইওভারে। জলজটের কারণে উল্টোপথে যানবাহন চলাচল করছে। হাটহাজারী-চট্টগ্রাম সড়কের বড় দীঘিরপাড় এলাকায় পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল। অনেক এলাকায় যানজটের কবলে আটকে পড়ে আছে সারি সারি গাড়ি।

নগরের ৩ নম্বর রুটে চলাচলকারী গণপরিবহনের চালক বেলাল বলেন, ‘সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে নন্দীরহাট এলাকায় আটকে ছিলাম। বড় দীঘিরপাড় এলাকায় পানি জমে যাওয়ায় গাড়ি চলাচল করতে পারছিল না। সড়কে পানি কমার পর যান চলাচল আবার শুরু হয়।’

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘আগামী ২ বা ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে শহরের অধিকাংশ এলাকায় পানি জমে যাবে। একই সঙ্গে আজ বিকেলে ৫টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে পাহাড়ধসের সতর্ক বার্তা রয়েছে।’

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...