মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চসিকের ভ্রাম্যমাণ আদালতে ৩ লাখ ৮৫ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর কর্ণফুলী মার্কেট, পাঠানটুলী-চৌমুহনী, নাসিরাবাদ ও মুরাদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সোমবার (১৩ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে বকেয়া কর, ট্রেড লাইসেন্স ফি ও জরিমানা বাবদ ৩ লাখ ৮৫ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া সড়ক দখল ও খাবারে ভেজাল মেশানোর দায়ে এসময় ১৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চসিকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্ণফুলী মার্কেট ও পাঠানটুলী-চৌমুহনী এলাকায় অভিযানে নামেন ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৯ হাজার টাকা, আয়কর বাবদ ৬৯ হাজার টাকা ও ভ্যাট বাবদ ৭ হাজার আটশ’ টাকা আদায় করা হয়। ওই এলাকার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে নগরীর নাসিরাবাদ ও মুরাদপুর এলাকায় অভিযানে নামেন ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এসময় বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ প্রায় ১ লাখ ৯ হাজার টাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ প্রায় ৪৯ হাজার টাকা, আয়কর বাবদ ৩৩ হাজার টাকা ও ভ্যাট বাবদ প্রায় সাড়ে ৫ হাজার টাকা আদায় করা হয়। একই অভিযানে চসিকের খাদ্য পরিদর্শকের দায়ের করা মামলায় ৭ ব্যক্তিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, সোমবারের অভিযানে বকেয়া ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, আয়কর বাবদ ৩ লাখ ৮৫ হাজার টাকা আদায় করা হয়েছে। আয়কর খাতে শৃঙ্খলা ফেরাতে চসিকের এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...