বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নগরীর কোনো খালের ইঞ্চি পরিমাণ জায়গাও বেদখল থাকবে না: মেয়র রেজাউল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী সুস্পষ্ট হুশিয়ারী উচ্চারন করে বলেছেন, নগরীর পানি চলাচলের প্রধান গতিপথ খালগুলোর এক ইঞ্চি পরিমান অংশের উপর থেকেও অবৈধ দখলদারীত্ব ও স্থাপনা উচ্ছেদ করা হবে

যে-যত বড়ই প্রভাব-প্রতিপত্বি¡বান হোক-না কেন এ ক্ষেত্রে কাউকে তিল পরিমাণ ছাড় দেয়া হবে না। সি.এস এবং আর.এস জরীপের নক্সা অনুযায়ী খালগুলোর সীমা-রেখা যেভাবে নির্ধারিত রয়েছে সেই অবস্থান অবশ্যই নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, নগরীর ভেতর দিয়ে প্রবহমান অনেকগুলো খাল ভূমি দস্যুদের আগ্রাসনে বিলুপ্ত হয়ে গেছে। যে-গুলো এখনো প্রবহমান সেগুলোর দু’পাশের ৮-১০ ফুটের বেশি অংশ বে-দখল হয়েছে, অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এর বিরূপ প্রভাবে নাগরিক স্বস্তি ওষ্ঠাগত। এই নগরীর স্বার্থেই যে-কোন মূল্যে খালের দু’পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বে-দখল মুক্ত করে নাগরিক স্বস্তি নিশ্চিত করবো।

তিনি আজ বৃহস্পতিবার সকালে নগরীর দক্ষিণ বাকলিয়া ইসহাকের পুল সংলগ্ন এলাকায় চসিকের খাল পরিষ্কার ও আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন কালে এ কথা বলেন।

এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, মির্জাখাল-বির্জাখাল-মাঝের খাল দিয়ে বাকলিয়া এলাকার পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। এলাকাবসীর অসচেতনতায় প্রতিনিয়ত এই তিনটি খাল পলিথিন ও আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।

অর্থাৎ কিছু এলাকাবাসী এই খালগুলোর নাব্যতা হরণের জন্য দায়ী। বারবার খাল পরিষ্কার করার পরও কিছু দিন না যেতেই খালগুলো আগের অবস্থায় ফিরে যায়। এর দায় চসিক একা নিতে পারেনা। মূল দায় এলাকাবাসীর। তারা ব্যর্থ হলে কঠোর হতে বাধ্য হবো। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিডিএ মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এর সফল বাস্তবায়ন আমাদের জন্য আর্শীবাদ বয়ে আনবে। যে-কোন বড় প্রাপ্তির জন্য সাময়িক ভোগন্তি হয়।

এ ক্ষেত্রেও তা-ই হচ্ছে এবং এটা মেনে নিতে হবে। তবে আমি আশা করবো, বর্ষার কারণে প্রকল্প বাস্তবায়ন কাজ যেহেতু সমায়িক বন্ধ রয়েছে সেহেতু প্রকল্প বাস্তবায়ণের স্বার্থে খালের যে সকল অংশে বাঁধ বা ব্লক স্থাপন করা হয়েছে সেগুলো আপতত: সরিয়ে পানি চলাচলের পথ বাঁধামুক্ত করা হবে। চউক কর্তৃপক্ষও এ বিষয়ে একমত। তাই বাঁধা অপসারণ দ্রুত সম্পন্ন হলে নাগরিক ভোগান্তি লাঘব হবে।

মেয়র বাস্তবায়ণাধীন এলিভেটর এক্সপ্রেসওয়ে প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেন, এটা বাস্তবায়ন হলে যানজট নিরসন হবে এবং মাত্র আধ ঘন্টায় নগরের কেন্দ্রস্থল থেকে বিমান বন্দরে যাওয়া যাবে। তবে আমি আশা করবো নগীর এ প্রান্তটা টাইগারপাস ওভার ব্রীজের ওপার থেকে শুরু হোক। ফলে টাইগারপাস ও ওভারব্রীজের নয়নাভিরাম যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা সুরক্ষিত হবে এবং এর উপর কোন আঁচড় পরবে না।

তিনি আরো বলেন, ইদানিং ফ্লাইওভারগুলোতে অপরাধ জনিত ঘটনা ঘটছে। চলামান যানবহানকে ছিনতাই ও অপরাধ মূলক দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

চট্টগ্রামে বাস্তবায়নাধীন সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ কাজের স্বার্থে নির্মাতা কর্তৃপক্ষ কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনার আপাতত: অন্যত্র সরানোর যে প্রস্তাব চসিককে দেয়া হয়েছে সে-ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, এ ব্যাপারে চট্টগ্রামে সংস্কৃতিসেবী, মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সুধীজনদের সাথে বসে শহীদ মিনার সরানো বা না-সরানোর সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হবে। কারণ শহীদ মিনার আমাদের আবেগ-অনুভূতির একটি পবিত্র জায়গা।

এ সময় উপস্থিত ছিলেন- ওয়ার্ড কাউন্সিল মো. শহিদুল আলম, মো. নুরুল আলম, সংরক্ষিত কাউন্সিলর শাহীন আক্তার রোজী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমনই।...