বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মেডিকেল সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বসছে শিক্ষা উপমন্ত্রীর করোনা প্রতিরোধক বুথ

দেশব্যাপী করোনা মহামারী ঠেকাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মেডিকেল সহ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় বসছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের করোনা প্রতিরোধক বুথ।

কোতোয়ালী –৯ আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষ থেকে এই করোনা প্রতিরোধক বুথ বসানো হচ্ছে। এটিএম বুথের আদলে নির্মিত এই বুথে হাত বাড়ালেই মিলবে বিনামূল্যে হ্যান্ডসেনিটাইজার ও মাস্ক।

আপনার পুরাতন মাস্কটি ডাস্টবিনে ফেলে বাটুন টিপে হ্যান্ডসেনিটাইজার করে আপনি পরে নিতে পারবেন নতুন মাস্ক। আজ বিকাল ৩ ঘটিকায় নগরীর আন্দরকিল্লাহ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সম্মুখে ও করোনা আইসোলেশন সেন্টারের সামনে করোনা প্রতিরোধক বুথের উদ্ধোধন করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি।

এসময় আরো উপস্থিত ছিলেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক তরুণ আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, ৩২ নং আন্দরকিল্লাহ ওয়ার্ড কাউন্সিলর জহরুর লাল হাজারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, হোসাইন আহমেদ রুবেল।

এ সময় সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি বলেন– করোনা প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কোন বিকল্প নেই। এই দুটি প্রয়োজনীয় জিনিস সাধারন জনগনের কাছে সহজলভ্য করতে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের এই উদ্দ্যোগ অত্যন্ত কার্যকরী পদক্ষেপ বলে মনে করি। এ সেবামূলক কার্যক্রমের ফলে জনগন করোনা থেকে অনেক আংশে রক্ষা পাবে।

এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর বলেন– শিক্ষা উপমন্ত্রীর পরামর্শে মহামারীর শুরুর থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই করোনা প্রতিরোধক বুথ গড়ে তুলেছি।

এটি এখন শুধু চট্টগ্রামে নয় সারা বাংলাদেশের ৬৪টি জেলার ৪৪টি জেলায় আমরা ছাড়িয়ে দিয়েছি যেন সাধারন মানুষ সহজে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে পারে এবং করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে। দেশের ৬৪টি জেলায় এই বুথ ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাউছার (৩০) ও সাইফুল ইসলাম...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (২০ মে) বেলা সাড়ে...

চট্টগ্রামে রাস্তায় ছিটকে পড়া সেই পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে চালকের ধাক্কায় আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) মারা গেছেন।বুধবার (২০ মে) সকালে চমেক হাসপাতালের...

নিত্যপণ্যে বাড়তি দাম আদায়: চট্টগ্রামে তিন অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বাজারে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নিত্যপণ্যের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে পৃথক মোবাইল কোর্টে মোট ৬০...