বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিএনপি ৭১এর পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়: আ.জ.ম নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি, ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মরহুম হাজী নুরুল আলম এর ২য় মৃত্যুবার্ষিকী পালনোপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত স্মরণসভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আজ এমন একটি সময় এসেছে বিএনপি জামাত ৭১ এর পরাজিত শক্তির এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। এরা জানে জনগণ থেকে তারা অনেক দূরে। তাই অবৈধ পথে ক্ষমতা দখল করে দেশকে আবার পাকিস্তান বানানো।

এই পরিস্থিতিতে তৃণমূল থেকে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের রাজপথে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। প্রয়াত নেতা হাজী নুরুল আলম ছিলেন সংকটে ও দু:সময়ে দলের একজন রাজপথের সৈনিক। দলের জন্য তার যথেষ্ট অবদান রয়েছে। তাঁকে স্মরণের মাধ্যমে আমাদেরকে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সামনের দিকে টেনে আনতে হবে।

আজ শনিবার সকালে দক্ষিণ মধ্যম হালিশহরস্থ পুরাতন ডাকঘর আলী সারাং জামে মসজিদে মরহুম হাজী নুরুল আলম এর রুহের মাগফেরাত কামনায় শেষে এক সংক্ষিপ্ত স্মরণানুষ্ঠানে তিনি একথা বলেন।

২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ সকালে দক্ষিণ মধ্যম হালিশহরস্থ পুরাতন ডাকঘর আলী সারাং জামে মসজিদে মরহুম হাজী নুরুল আলম এর কবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমেদ, বন্দর থানা আওয়ামী লীগের সুলতান আহমেদ, হাজী মো. ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামী লীগের হাসান মুরাদ, হাজী মো. হাসান, জানে আলম প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আলী সারাং জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...