বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সকালের যে অভ্যাসগুলো আপনাকে সুন্দর রাখবে

দিনের শুরু দেখেই নাকি বলে দেয়া যায়, দিনটি কেমন যাবে। এর অর্থ আসলে সকালে উঠেই এমনকিছু কাজ করতে হবে যাতে পুরো দিনটি ভালো কাটে। নিজেকে চনমনে আর উজ্জ্বল কে না দেখতে চায়! ক্লান্ত চেহারা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়ার জন্য যথেষ্ট। তাই নিজেকে সুন্দর রাখতে চাইলে প্রতিদিন সকালে এই নিয়মগুলো মেনে চলুন-

লেবু পানি: শরীর ভিতর থেকে পরিষ্কার ও রোগমুক্ত রাখতে লেবু পানির বিকল্প নেই। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু মেশানো হালকা গরম পানি পানের অভ্যেস করলে ভালো থাকবে লিভার। লেবুর রসে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডান্ট আর ভিটামিন সি থাকে যা ত্বকে বাড়তি উজ্জ্বলতা এনে দেবে।

হালকা ব্যায়াম: ব্যায়ামের অভ্যেস না থাকলেও ঘাবড়ানোর কিছু নেই! সাধারণ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, বাগানে বা বাড়ির ছাদে মিনিট দশেক জোরকদমে হাঁটলেও চলবে। সকালে ব্যায়াম করলে আপনার শরীর সারাদিন চাঙা থাকে, ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। যা আপনাকে ঝলমলে রাখতে সাহায্য করে।

মুখ ধোয়া: ঘুমের সময় সারারাত ধরে মুখে তেল-ময়লা জমতে থাকে। সকালে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন, তারপর ফেস সিরাম বা হালকা ময়েশ্চারাইজার মেখে নিন। সারাদিন তরতাজা লাগবে।

ময়েশ্চারাইজার: ময়েশ্চারাইজার মাখার পরে ত্বকে টান না ধরলে বা ত্বক তেলতেলে না লাগলে বুঝতে হবে ময়েশ্চারাইজার ঠিক আছে। ময়েশ্চারাইজারে এসপিএফ থাকলে তা আপনাকে রোদ থেকেও সুরক্ষা দেবে।

এক্সফোলিয়েট: ত্বকের উপরে মৃত কোষ জমে গেলে মুখ বিবর্ণ দেখায়। সপ্তাহে অন্তত দু’বার ঘরোয়া স্ক্রাব দিয়ে মুখ এক্সফোলিয়েট করতে ভুলবেন না।

ফল আর সবজি: প্রতিদিন সকালের খাবারে যেকোনো ফল বা সবজি রাখার চেষ্টা করুন। আস্ত ফল বা ফলের রস খেতে পারেন। শাকসবজি পিষে গ্রিন স্মুদি বা জুস বানিয়ে খেতে পারেন। সকালে এরকম পানীয় আপনাকে ভেতর থেকে পরিষ্কার রাখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বিকাল ২টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম (সুগন্ধা) মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা...

চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম।গত ৪ মার্চ এস এম জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলা...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...