বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দু’দিনের সফরে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

রাঙ্গামাটি প্রতিনিধি

দুই দিনের সফরে আগামী ২০ মে শুক্রবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকা সফরে যাচ্ছেন  রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ।

সোমবার (১৬ মে) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম পাঠানো সফর সূচীতে এই তথ্যে জানা যায়। তিনি ২০-২১ মে দুইদিন সাজেক সফর করবেন।

সফর সূচী অনুযায়ী  রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ হেলিকপ্টারে করে শুক্রবার দুপুরে সাজেক পৌঁছাবেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজিতে অংশগ্রহণ এবং রাত্রি যাপন করবেন। ২১ মে শনিবার সকাল ১০টায় লুসাই পল্লী পরিদর্শন, সাজেক ভ্যালীর খাসরাং রিসোর্ট পরিদর্শন, সাজেক রিসোর্টে মধ্যাহৃভোজ শেষে বিকাল সাড়ে ৩টায় ঢাকার উদ্দ্যেশে সাজেক ত্যাগ করবেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগামী ২০ ও ২১ মহামান্য রাষ্ট্রপতি সাজেক সফর করবেন। সফর উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে সকল নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে ১২-১৪ মে পর্যন্ত রাষ্ট্রপতির সাজেক সফর করার কথা ছিলো। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলো জেলা প্রশাসন, নিরাপত্তা বাহিনীসহ সকল সংস্থা, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ১১মে সফর স্থগিত করা হয়।

এদিকে রাষ্ট্রপতির সফরের কারণে সাজেকের রিসোর্টগুলো বন্ধ না রাখলেও বেশীর রিসোর্ট রাষ্ট্রপতির সফর সঙ্গীদের জন্য বুকিং রাখা হয়েছে। তবে রিসোর্ট এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

আরও পড়ুন

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমনই।...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...

বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী নোহা খাদে, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেট নোহা গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন বৌদ্ধ ভিক্ষু ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর...