বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ভারত থেকে অনুপ্রবেশকারী সাত রোহিঙ্গা কুতুপালং ক্যাম্প থেকে আটক

ভারত থেকে অনুপ্রবেশকারী দুই রোহিঙ্গা পরিবারের সাতজনকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) বিকালে ব্লক-জি/১, ক্যাম্প-০৩ এর ব্লক-জি/১ এর শেড থেকে মধুরছড়া পুলিশ ক্যাম্পের ১৪ এপিবিএন এর সদস্যরা তাদের আটক করে বলে নিশ্চিত করেন ১৪ এপিবিএন এর অধিনায়ক এসপি নাঈমুল হক।

নাঈমুল হক জানান, মিয়ানমার আকিয়াবের বুচিডং থানার কিয়াংবু এলাকার মৃত মকবুল আহম্মেদের ছেলে মোহাম্মদ আমিন (৩৫), তার স্ত্রী খতিজা বেগম (২৭) এবং মেয়ে বিবি হাফছা (১২), একই এলাকার ছলিম মাহাম্মুদের ছেলে আব্দুর রহমান (২৭), তার স্ত্রী সামজিদা (২৫) এবং ছেলে মোহাম্মদ ওমর (০৫), মেয়ে ইয়াছমিন ফাতেমা (০৮) সহ সিলেট মৌলভীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

এসময় ১৪ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-০৩, ব্লক-জি/১ এর শেডে বসবাসকারী রোহিঙ্গা নারী রহিমা খাতুন (৬০) এর আশ্রয় নিতে গেলে গোপনে সংবাদ পেয়ে মধুছড়া ক্যাম্প পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে।

এপিবিএন সূত্র জানায়, রোহিঙ্গা আব্দুর রহমান ও মোহাম্মদ আমিন ২০১০ সালে এবং খতিজা ও সামজিদা তাদের মা রহিমাসহ ১৫ বছর আগে মিয়ানমার হতে ভারতে গিয়েছিলেন। সেখানে আব্দুর রহমান ও মোহাম্মদ আমিন এর সাথে খতিজা ও সামজিদার বিয়ে হয়।

পরে ২০১৭ সালে মায়ানমার হতে রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর রহিমা খাতুন তার ১ মেয়ে রাবেয়া বেগম ও ৩ ছেলে ছানাউল্যা, রোকন উল্যা, মো: সেলিম’কে নিয়ে ভারত হতে বাংলাদেশ এসে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-০৩ এর জি/১-ব্লকে বসবাস করতে থাকে। রহিমা খাতুন বাংলাদেশ থেকে ভারতে থাকা তার মেয়ে ও মেয়ের জামাইদের সাথে মোবাইল ফোনে সবসময় যোগাযোগ রাখতেন। রোহিঙ্গা আব্দুর রহমান ও মোহাম্মদ আমিন তাদের পরিবারসহ ভারতের দিল্লির ছম্ভল, মুরাদাবাদের বিকাশ পুরী শরণার্থী ক্যাম্পের ইউএনএইচসিআর এর নিবন্ধিত শরণার্থী হলেও তারা সেখানে কোন রেশন সামগ্রী পেত না।

গত ৩০ (জুন) রাত ৮ টায় সিলেটের মৌলভীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তারা।

আটককৃতদের সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এর অধীন ট্রানজিট সেন্টারে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (২০ মে) বেলা সাড়ে...

চকরিয়ায় দায়িত্বরত লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন 

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত “সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলা”য় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...