মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টস হেরে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস ভাগ্য বাংলাদেশেরটস ভাগ্য বাংলাদেশের বিপক্ষে গেছে। টস হেরে বোলিংয়ে নামছে মুমিনুল হকের দল।

এই ম্যাচ দিয়ে পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। ২০২১ সালের ডিসেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। এরপর বাংলাদেশ চারটি টেস্ট খেললেও বিভিন্ন কারণে খেলা হয়নি অভিজ্ঞ বাঁহাতি এই অলরাউন্ডারের।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট রেকর্ড বলার মতো নয়। ২০০১ সাল থেকে লঙ্কানদের বিপক্ষে ২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র একটিতে। শ্রীলঙ্কা জিতেছে ১৭ ম্যাচে, ৪টি ম্যাচ ড্র হয়েছে।

দুই পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ছন্দে থাকলেও জায়গা হারাতে হয়েছে এবাদত হোসেনকে। ভরসা রাখা হয়েছে খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের ওপর। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। এ ছাড়া সাকিবের বোলিং তো পাচ্ছেই বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, লাসিথ এমবুলদেনিয়া, আসিথা ফার্নোন্দো ও বিশ্ব ফার্নান্দো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...